তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৯২ ৪ লাইল ২০৯ পারা ৩০ আমরা যে আমল করি তা কি আমাদের তাকদারে পূর্ব হতেই নির্ধারিত রয়েছে বলেই করে থাকি, নাকি আমরা এখন যে আমল করছি তার উপর ভিত্তি করে আমাদের ফাইসালা হবে? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন ৪ ইহা অনেকটা পূর্ব নির্ধারণের মতই । তখন সুরাকা (রাঃ) বললেন, তাহলে আমল করার কি প্রয়োজন? তখন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ প্রত্যেক ব্যক্তি যে কাজ করবে তার জন্য সেই কাজ করা সহজ করে দেয়া হবে। ইমাম মুসলিমও (রহঃ) হাদীসটি বৰ্ণনা করেছেন । (তাবারী ২৪/৪৭৫, মুসলিম ৪/২০৪১) ইব্‌ন জারীর (রহঃ) আমীর ইব্‌ন আবদুল্লাহ ইব্‌ন যুবাইর (রহঃ) হতে বর্ণনা করেন ৪ আবূ বাকর (রাঃ) প্রায়ই মাক্কায় যে সমস্ত দাস-দাসী ইসলাম কবুল করত তাদেরকে ক্রয় করে স্বাধীন করে দিতেন । যারা বয়স্ক এবং মহিলা তারা ইসলাম কবুল করলে তাদেরকেও মুক্ত করে দিতেন । একবার তার পিতা তাকে বললেন ৪ হে আমার পুত্র! আমি লক্ষ্য করেছি যে, তুমি দুর্বল শ্রেণীর লোকদেরকেই বেশি মুক্ত করছ, তুমি যদি শক্তি সামর্থবান কাজে সাহায্য করত এবং প্রয়োজন হলে তোমাকে রক্ষা করার কাজে লাগত । তখন আবূ বাকর (রাঃ) উত্তরে বললেন ৪ হে আমার পিতা! আমিতো তা’ই চাই যা আল্লাহর কাছে রয়েছে। আমার (আমীর ইব্ন আবদুল্লাহর) পরিবারের কেহ কেহ বলেন যে, এ সূরার 5৯% 4 ৮৪ 2. Ef) Bb stad এৱ Gu) ৰ (৫-৭) আয়াতসমূহ তার ব্যাপারেই নাযিল হয়েছে। (তাবারী ২৪/৪৭৩) অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আরও বলেন £ && ৪৯ ০9 ৩5% 13! ১৮ ‘এবং তার সম্পদ তার কোন কাজে আসবেনা যখন সে ধ্বংস হবে ।’ মুজাহিদ (রহঃ) বলেন যে, এ আয়াতের অর্থ হচ্ছে, যখন সে মারা যায়। (তাবারী ২৪/৪৭৬) আবূ সালিহ (রহঃ) এবং মালিক (রহঃ) যায়িদ ইব্‌ন আসলাম (রহঃ) হতে বর্ণনা করেন যে, এর অর্থ হচ্ছে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। (তাবারী ২৪/৪৭৬, কুরতুবী ২০/৮৫) WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।