তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সুরা ৯১ ৪ আশ্‌ শাম্‌স ২০৩ পারা ৩০ অতঃপর তারা তাদের এক সঙ্গীকে আহ্বান করল, সে ওকে ধরে হত্যা করল । (সূরা কামার, ৫৪ ৪ ২৯) এ লোকটিও তার কাওমের মধ্যে সম্মানিত ছিল। সে ছিল সদ্বংশজাত, সম্থান্ত এবং কাওমের নেতা । ইমাম আহমাদ (রহঃ) আবদুল্লাহ ইব্‌ন যামআ’হ (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একবার তার ভাষণে এঁ উন্্রীর এবং ওর হত্যাকারীর বিষয়ে আলোচনা করেন এবং এ আয়াত তিলাওয়াত করেন। তারপর বলেন ৪ ‘ঠিক যেন আবূ যামআ'হ। এ লোকটিও কিদারের মতই নিজের কাওমের নিকট প্রিয়, সম্মানিত এবং সম্লান্ত ছিল ।’ (আহমাদ ৪/১৭) এ হাদীসটি ইমাম বুখারী (রহঃ) তার ‘কিতাবুত তাফসীর’ গ্রন্থে বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম (রহঃ) তার সহীহ গ্রন্থে ‘জাহান্নামের আযাব’ শিরোনামে উল্লেখ করেছেন। ইমাম তিরমিযী (রহঃ) ও ইমাম নাসাঈ (রহঃ) উভয়ে তাদের সুনান গ্রন্থে এটি বর্ণনা করেছেন। (ফাতহুল বারী ৮/৫৭৫, মুসলিম ৪/২১৯১, তিরমিযী ৯/২৬৮, নাসাঈ ৬/৫১৫) সালিহর (আঃ) কাওমের উগ্রীর ঘটনা আল্লাহর রাসূল সালিহ্‌ (আঃ) তাঁর কাওমকে বললেন £ঃ *$ J& EL, all BU Ul 04 ‘হে আমার কাওম! তোমরা আল্লাহর উদ্থরীর কোন ক্ষতি করা হতে বিরত থাক । তার পানি পান করার নির্ধারিত দিনে যুল্ম করে তার পানি বন্ধ করনা । তোমাদের এবং তার পানি পানের দিন তারিখ এবং সময় নির্ধারিত রয়েছে’ কিন্তু এ দুর্বৃত্তরা নাবীর (আঃ) কথা মোটেই গ্রাহ্য করলনা ৷ তারা এ উস্বরীকে হত্যা করল, যাকে আল্লাহ পিতা মাতা ছাড়াই পাথরের একটা টটুকরার মধ্য হতে সৃষ্টি করেছিলেন। এ উগ্থীটি ছিল সালিহ্‌র (আঃ) একটি মু’জিযা এবং আল্লাহর কুদরতের পূর্ণ নিদর্শন । ফলে আল্লাহ তা‘আলা তাদের উপর ভীষণ ক্রুদ্ধ হন এবং তাদের সবাইকে ধ্বংস করে দেন। নাবীর (আঃ) উস্ত্রী হত্যাকারী ব্যক্তিকে তার সম্প্রদায়ের ছোট বড় নারী পুরুষ সবাই এ ব্যাপারে সমর্থন করেছিল এবং সবারই পরামর্শক্রমেই সেই নরাধম উস্্রীকে হত্যা করেছিল। এ কারণে আল্লাহর আযাবে সবাই ধ্বংস হয়ে গিয়েছিল ।(তাবারী ২৪/২৬০) WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।