তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা ৯১ ৪ আশ্‌ শাম্‌স ১৯৯ পারা ৩০ এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ৪ ০১৪৯১ ৫ 19% তিনি তাকে অসৎকর্ম এবং সৎ কাজের জ্ঞান দান করেছেন, আর তার ভাগ্যে যা কিছু ছিল সে দিকে তাকে পথ নির্দেশ করেছেন। ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন যে, এর ভাবার্থ হল ৪ তিনি ভালমন্দ প্রকাশ করে দিয়েছেন। (তাবারী ২৪/৪৫৪) মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ) এবং শাওরীও (রহঃ) অনুরূপ বলেছেন। (তাবারী ২৪/৪৫৪) সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) বলেন, আল্লাহ তা'আলা কোন্টি ভাল এবং কোন্টি খারাপ তা খুজে দেখতে উৎসাহিত করেছেন। (তাবারী ২৪/৪৫৫) ইব্ন যায়িদ (রহঃ) বলেন, তিনি মানুষের ভিতর সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দান করেছেন। (তাবারী ২৪/৪৫৫) আবুল আসওয়াদ (রহঃ) বলেন £ঃ আমাকে ইমরান ইব্ন হুসাইন (রাঃ) জিজ্ঞেস করেন £ মানুষ যা কিছু আমল করে এবং কষ্ট সহ্য করে এসব কি আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে নির্ধারিত রয়েছে? তাদের ভাগ্যে কি এরকমই লিপিবদ্ধ যাচ্ছে? যেহেতু তাদের কাছে নাবী এসেছেন এবং আল্লাহর প্রতিশ্রুতি তাদের উপর পূর্ণ হয়েছে এবং এ জন্য এ সব কিছু এভাবে করছে? আমি জবাবে বললাম ঃ না, না। বরং এ সবই পূর্ব হতে নির্ধারিত ও স্থিরীকৃত হয়ে আছে। ইমরান (রহঃ) তখন বললেন ৪ তাহলে কি এটা যুল্ম হবেনা? এ কথা শুনে আমি কেঁপে উঠলাম । আতঙ্কিত স্বরে বললাম ৪ সবকিছুর সৃষ্টা ও মালিক তো সেই আল্লাহ । সমগ্র সাম্রাজ্য তারই হাতে রয়েছে। তার কার্যাবলী সম্পর্কে কারও কিছু জিজ্ঞেস করার শক্তি নেই । তিনিই বরং সকলকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আমার এ জবাব শুনে ইমরান (রহঃ) খুবই খুশী হলেন। তারপর বললেন ঃ আল্লাহ তা'আলা তোমাকে সুস্থতা দান করুন । আমি পরাীক্ষামূলকভাবেই তোমাকে এ প্রশ্ন জিজ্ঞেস করেছি । শোন, মুযাইনা অথবা জুহাইনা গোত্রের একটি লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে এঁ প্রশ্নই জিজ্ঞেস করে যে প্রশ্ব আমি তোমাকে করেছি । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে তোমার মতই উত্তর দিয়েছিলেন। লোকটি তখন বলেছিল ৪ ‘তাহলে আর WWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।