Contents সুরা ৯১ ৪ আশ্ শাম্স ১৯৮ পারা ৩০ আলী ইব্ন আবী তালহা (রহঃ) ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন, তাহাহা’ অর্থ হচ্ছে সমানুপাতিক । (তাবারী ২৪/৪৫৪) মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ), সুদ্দী (রহঃ), শাওরী (রহঃ), আবূ সালিহ (রহঃ) এবং ইব্ন যায়িদ (রহঃ) এর অর্থ করেছেন ‘ইহা ছড়িয়ে দেয়া হয়েছে’ ৷ (তাবারী ২৪/৫৫৪, দুররুল মানসুর ৮/৫২৯-৩০) এরপর আল্লাহ তাআলা বলেন ৪ ০ ৮% এ? শপথ মানুষের এবং তীর যিনি তাকে সুঠাম করেছেন অর্থাৎ যখন তাকে সৃষ্টি করা হয়েছে তখন সে সঠিক অবস্থায় অর্থাৎ ফিতরাতের উপরই প্রতিষ্ঠিত ছিল । যেমন আল্লাহ তাআলা বলেন ৪ SJ Gh Lf 5 fH Sos bas ol Pe 236 তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে দীনের উপর প্রতিষ্ঠিত কর । আল্লাহর প্রকৃতির অনুসরণ কর, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন; আল্লাহর সৃষ্টির কোন পরিবর্তন নেই । (সূরা রম, ৩০ ৪ ৩০) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘প্রত্যেক শিশু ফিতরাতের উপর জন্ুগ্রহণ করে। অতঃপর তার পিতা মাতা তাকে ইয়াহুদী, খৃষ্টান কিংবা মাজুসী রূপে গড়ে তোলে, যেমন চতুস্পদ জন্তু নিখুত ও স্বাভাবিক বাচ্চা প্রসব করে থাকে । তোমরা তাদের কেহকেও অঙ্গহানী কাটা অবস্থায় দেখতে পাও কি?’ এ হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত হয়েছে। (ফাতহুল বারী ৩/২৯০, মুসলিম ৪/২০৪৮) সহীহ মুসলিমে আইয়ায ইব্ন হিমার মাজাশেঈ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা'আলা বলেন ৪ ‘আমি আমার বান্দাদেরকে একাগ্রচিত্ত অবস্থায় (তাওহীদের উপর) সৃষ্টি করেছি, অতঃপর শাইতানরা এসে ধর্মপথ থেকে সরিয়ে তাদেরকে বিপথে নিয়েছে ৷’ (মুসলিম ৪/২১৯৭) WWw.waytojannah.com
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।