সূরা ৯০ $ বালাদ ১৮৭ পারা ৩০ সুদ্দা (রহঃ) এবং ইব্ন যায়িদও (রহঃ) অনুরূপ বর্ণনা করেছেন। (কুরতুবী ২০/৬০, দুররুল মানসুর ৮/৫১৮) হাসান বাসরী (রহঃ) বলেন, আল্লাহ তা'আলা শুধু ঘন্টা খানেকের জন্য রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে মাক্কায় যুদ্ধ করার অনুমতি দিয়েছিলেন। (দুররুল মানসুর ৮/৫১৮) উপরোক্ত মনীষীগণ যে সব বক্তব্য রেখেছেন তারই অনুমোদন পাওয়া যায় সবার কাছে গ্রহণীয় একটি সহীহ হাদীসে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করার দিন থেকে এই শহরকে (মাক্কী) পবিত্র করেছেন। অতএব আল্লাহর অনুমোদন ক্রমে এ শহরটি বিচার দিবস পর্যন্ত পবিত্র থাকবে । এর গাছ, এর লতাপাতা এবং ঘাসসমূহ কখনো কর্তন করবেনা । একমাত্র এক ঘন্টার জন্য এখানে যুদ্ধ করার জন্য আমাকে অনুমতি দেয়া হয়েছিল । আজকেই আবার এর পবিত্রতা বহাল করা হয়েছে যেমনটি গতকাল ছিল। অতএব এখানে যারা উপস্থিত আছ তারা তাদের কাছে এ খবর পৌঁছে দিবে, যারা এখানে উপস্থিত নেই । (ফাতহুল বারী ৪/৫৬) অন্য একটি হাদীসে আছে যে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘এখানে (মাক্কায়) যুদ্ধ-বিগ্রহের বৈধতা সম্বন্ধে কেহ আমার যুদ্ধকে যুক্তি হিসাবে পেশ করলে তাকে বলে দিতে হবে ঃ আল্লাহ তা‘আলা তার রাসূল সাল্লাল্পাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য অনুমতি দিয়েছেন, তোমাদের জন্য দেননি ৷’ (ফাতহুল বারী ১/২৩৮) আল্লাহ তাআলা বলেন £ এ) ৮১ 193 মুজাহিদ (রহঃ), আবু সালিহ (রহঃ), কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ), সুফিয়ান শাওরী (রহঃ), সাঈদ ইব্ন যুবাইর (রহঃ), সুদ্দী (রহঃ), হাসান বাসরী (রহঃ), খুসাইফ (রহঃ), শুরাহবিল ইবন সা'দ (রহঃ) এবং অন্যান্যরা বলেন যে, জন্মদাতা বলতে আদমকে (আঃ) এবং মানব জাতি হল আদম সন্তান । (কুরতুবী ২০/৬১, দুররুল মানসুর ৮/৫১৯, তাবারী ২৪/৪৩২) এই উক্তিটিই উত্তম বলে অনুভূত হচ্ছে। কেননা এর পূর্বে মাক্কাভূমির শপথ করা হয়েছে যা সমস্ত যমীন ও বস্তিসমূহের জননী । অতঃপর মাক্কার অধিবাসীদের শপথ করা হয়েছে অর্থাৎ মানুষের মূল বা শিকড় আদম (আঃ) এবং তীর সন্তানদের শপথ করা হয়েছে। আবূ ইমরান (রহঃ) বলেন যে, এখানে ইবরাহীম (আঃ) WWw.waytojannah.com
— পৃষ্ঠা ১৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।