তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ৮৯ ৪ ফাজ্র ১৮৩ পারা ৩০ বিচার দিবসে ফাইসালা হবে পার্থেব জীবনের ভাল-মন্দ আমলের উপর এখানে কিয়ামাতের ভয়াবহ অবস্থার বর্ণনা দেয়া হচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছেন ৪ 5৬% ‘2d ডি 13! নিশ্চয়ই সেদিন যমীনকে নিচু করে দেয়া হবে, উচু নিচু যমীন সব সমান করে দেয়া হবে। সমগ্র যমীন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পাহাড় পবর্তকে মাটির সাথে সমতল করে দেয়া হবে। সকল সৃষ্ট জীব কাবর থেকে বেরিয়ে আসবে। স্বয়ং আল্লাহ তা‘আলা সৃষ্টি জগতের বিচারের জন্য এগিয়ে আসবেন ইহা হবে যখন সকল আদম সন্তানের নেতা মহানাবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সুপারিশের জন্য অনুরোধ করা হবে। এর পূর্বে সমস্ত মাখলুক বড় বড় নাবীদের প্রত্যেকের কাছে গিয়ে সুপারিশের আবেদন জানাবে । কিন্তু তারা নিজেদের অক্ষমতার কথা প্রকাশ করবেন। তারপর তারা মহানাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সুপারিশের আবেদন জানাবেন। তিনি বলবেন ৪ হ্যা, আমি ইহা করব ৷’ নাবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তখন আল্লাহর দরবারে সুপারিশ করার অনুমতি প্রার্থনা করবেন । আল্লাহ তখন তাকে সুপারিশ করার অনুমতি দিবেন। (আহমাদ ১/২৮২) এটাই প্রথম সুপারিশ । এ আবেদন মাকামে মাহমুদ হতে জানানো হবে। এ বিষয়ে সুরা ইসরায় আলোচিত হয়েছে । অতঃপর আল্লাহ রাব্বুল ইয্যাত ফাইসালার জন্য এগিয়ে আসবেন। তিনি কিভাবে আসবেন সেটা তিনিই ভাল জানেন। মালাইকা/ফেরেশতারাও তীর সামনে কাতারবন্দী হয়ে হাযির হবেন। আল্লাহ তা'আলা বলেন, জাহান্নামকেও কাছে নিয়ে আসা হবে। ইমাম মুসলিম ইবৃন হাজ্জাজ (রহঃ) স্বীয় সহীহ গ্রন্থে আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) হতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘সেদিন জাহান্নামকে কাছে নিয়ে আসা হবে এবং ওর সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রত্যেক লাগামে সত্তর হাজার মালাইকা থাকবে। তারা জাহান্নামকে টেনে নিয়ে আসবে ৷’ ইমাম তিরমিষীও (রহঃ) আবদুল্লাহ ইব্‌ন আবদুর রাহমান দারিমী (রাঃ) হতে এটি বর্ণনা করেছেন। (মুসলিম ৪/২১৮৪, তিরমিযী ৭/২৯৪) WWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।