তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৮৯ $ ফাজ্র ১৭৭ পারা ৩০ আর “আদ সম্প্রদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলত $ আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? তারা কি তাহলে লক্ষ্য করেনি, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? (সূরা ফুসসিলাত, ৪১ ৪ ১৫) আর এখানে আল্লাহ্‌ তাআলা বলেন ঃ “যার সমতুল্য (প্রাসাদ) কোন দেশে নির্মিত হয়নি ৷” তারা খুবই দীর্ঘ দেহ ও অসাধারণ শক্তির অধিকারী ছিল। সেই যুগে তাদের মত দৈহিক শক্তির অধিকারী আর কেহ ছিলনা । মুজাহিদ (রহঃ) বলেন ‘ইরাম' হল একটি প্রাচীন জাতি যাদের উপস্থিতি ছিল ‘আদ’ জাতির পূর্বে । কাতাদাহ ইব্‌ন দীআমাহ (রহঃ) এবং সুদ্দী (রহঃ) বলেন যে, ‘ইরাম’ হল ‘আদ’ জাতির গৃহসমূহ ৷ দ্বিতীয় অভিমতটিই উত্তম এবং শক্তিশালী বলে মনে হয়। ইব্‌ন যায়িদ (রহঃ) বলেন, তারা পাহাড়ের উপর বড় বড় পিলার (স্তম্ভ বা খুটি) নির্মাণ করেছিল, যা তাদের পূর্বে অন্য কেহ করেনি । (তাবারী ২৪/৪০৬) অবশ্য কাতাদাহ (রহঃ) এবং ইব্‌ন জারীর (রহঃ) এই মতামত ব্যক্ত করেন যে, এর অর্থ হল এই যে, আদ জাতির সম-সাময়িক সময়ে তাদের মত অন্য কোন গোত্র সৃষ্টি করা হয়নি । (তাবারী ২৪/৪০৬) দ্বিতীয় অভিমতটি অধিক যুক্তিযুক্ত বলেই মনে হয়। ইব্ন যায়িদ (রহঃ) এবং তার সাথে অন্যান্যরা যা বলেছেন তা যুক্তির দিক থেকে দুর্বল । কারণ তাহলে আল্লাহ তা'আলা বলতেন ‘তাদের মত মত যমীনে আর কেহকে সৃষ্টি করা হয়নি। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ঃ ১% =| se Galt 2 559 । এই ছামুদ জাতি পাহাড়ের পাথর কেটে নিজেদের গৃহ নির্মাণ করত। যেমন আল্লাহ অন্যত্ৰ বলেন ৪ 2p By Jig Tp 05555 তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নি্মার্ণ করেছ । (সূরা শু'আরা, ২৬ ৪ ১৪৯) ইব্‌ন আব্বাস (রাঃ) বলেন ৪ তারা পাহাড়ের পাথর কেটে বিভিন্ন নক্সা করে ঘর-বাড়ী তৈরী করত । (তাবারী ২৪/৪০৮) মুজাহিদ (রহঃ), কাতাদাহ্‌ (রহঃ), যাহহাক (রহঃ), ইব্‌ন যায়িদও (রহঃ) অনুরূপ বর্ণনা করেছেন। (তাবারী ২৪/৪০৮) WWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।