Contents সুরা ৮৮ ঃ গাশিয়াহ ১৬৬ পারা ৩০ আল্লাহর অপরিসীম ক্ষমতা উপলদ্ধি করার জন্য তার সৃষ্ট আল্লাহ তা'আলা তীর বান্দাদেরকে আদেশ করছেন যে, তারা যেন তার সৃষ্টি জগতের বিভিন্ন সৃষ্টির প্রতি গভীর মনোযোগের সাথে দৃষ্টিনিক্ষেপ করে এবং অনুভব করে যে, এ সব থেকে স্রষ্টার কি অপরিসীম ক্ষমতাই না প্রকাশ পাচ্ছে। তীর কুদরাত, তীর ক্ষমতা প্রতিটি জিনিস কিভাবে প্রকাশ করছে! তাই মহান আল্লাহ বলেন £ LAS ES yl Sl 02424 4 তাহলে কি তারা দৃষ্টিপাত করেনা উটের দিকে যে, কিভাবে ওকে সৃষ্টি করা হয়েছে? উটের প্রতি গভীর মনোযোগের সাথে দৃষ্টিপাত করলে দেখা যাবে যে, ওকে অদ্ভূতভাবে এবং শক্তি ও সুদৃঢ়ভাবে সৃষ্টি করা হয়েছে। এতদসত্ত্বেও এই জন্তু অতি নম ও সহজভাবে বোঝা বহন করে এবং অত্যন্ত আনুগত্যের সাথে চলাফিরা করে। মানুষ ওর গোশত আহার করে, ওর পশম তাদের কাজে লাগে, তারা ওর দুধ পান করে এবং ওর দ্বারা তারা আরো নানাভাবে উপকৃত হয়। সর্বাগ্রে উটের কথা বলার কারণ এই যে, আরাবের লোকেরা সাধারণতঃ উটের দ্বারাই সবচেয়ে বেশী উপকৃত হয়ে থাকে। উট আরাববাসীদের নিকট সর্বাধিক ব্যবহৃত প্রাণী । কাষী শুরাইহ্ (রহঃ) বলতেন ৪ চল, গিয়ে দেখি উটের সৃষ্টি নৈপুণ্য কিরূপ এবং আকাশের উচ্চতা যমীন হতে কিরূপ! যেমন আল্লাহ তা'আলা বলেন ৪ BE ee AA or Ch os BUG USS EADS Bs Lf Gs 2 তারা কি তাদের উধ্ব্থিত আকাশের দিকে তাকিয়ে দেখেনা যে, আমি কিভাবে ওটা নির্মাণ করেছি এবং ওকে সুশোভিত করেছি এবং ওতে কোন ফাটলও নেই? (সূরা কাফ, ৫০ ৪ ৬) এরপর বলা হচ্ছে £ আর তারা কি দৃষ্টিপাত করেনা পর্বতমালার দিকে যে, কিভাবে আমি ওটাকে স্থাপন করেছি? অর্থাৎ আল্লাহ তাআলা পর্বতমালাকে এমনভাবে মাটির বুকে প্রোথিত করে দিয়েছেন, যাতে যমীন নড়াচড়া করতে না পারে। আর পর্বতও যেন অন্যত্র সরে যেতে সক্ষম না হয়। তারপর পৃথিবীতে যেসব উপকারী কল্যাণকর জিনিস সৃষ্টি করেছেন সেদিকেও মানুষের দৃষ্টিপাত করা উচিত। আর যমীনের দিকে তাকালে WWw.waytojannah.com
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।