তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৮৭ ৪ ‘আলা ১৫৫ পারা ৩০ অবুঝদেরকে শিক্ষাদান করা উচিত নয়। যেমন আমীরুল মু'মিনীন আলী (রাঃ) বলেন ৪ ‘যদি তোমরা কারও সাথে এমন কথা বল যা তার জন্য বোধগম্য নয়, তাহলে তোমাদের কল্যাণকর কথা তার জন্য অকল্যাণ বয়ে আনবে । তাতে ফিতনা-ফাসাদ সৃষ্টি হবে। বরং মানুষের সাথে তোমরা তাদের বোধগম্য বিষয়ে কথা বল, যাতে মানুষ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে না পারে এরপর আল্লাহ তাআলা বলেন £ ৷ 4 0] 58 এই কুরআন থেকে তারাই নাসীহাত বা উপদেশ লাভ করবে যাদের অন্তরে আল্লাহ ভীতি রয়েছে এবং যারা আল্লাহর সাথে সাক্ষাতের ভয় মনে পোষণ করে। পক্ষান্ত রে যারা হতভাগ্য তারা এ কুরআন থেকে কোন শিক্ষা বা উপদেশ গ্রহণ করতে পারবেনা । তারা হবে জাহান্নামের অধিবাসী । যেখানে কোনরূপ আরাম-আয়েশ ও শান্তি-সুখ নেই, বরং আছে চিরস্থায়ী আযাব ও নানা প্রকার যন্ত্রণাদায়ক শাস্তি । ইমাম আহমাদ (রহঃ) আবূ সাঈদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ যারা আসল জাহান্নামী তারা না মৃত্যুবরণ করবে, আর না শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবে। তবে যাদের প্রতি আল্লাহ তা‘আলা দয়া করার ইচ্ছা রাখেন তারা জাহান্নামের আগুনে পতিত হবার সাথে সাথেই পুড়ে মারা যাবে। তারপর সুপারিশকারী লোকেরা গিয়ে তাদের জন্য সুপারিশ করবেন এবং তাদেরকে জাহান্নাম হতে বের করে এনে ‘জীবনদানকারী ঝর্ণায়’ ফেলে দিবেন। তাদের উপর জান্নাতের এঁ ঝর্ণাধারা হতে পানি ঢেলে দেয়া হবে। ফলে তারা সজীব হয়ে উঠবে যেভাবে বন্যায় নিক্ষেপিত বস্তুর (আবর্জনা জ্বূপের) মাঝে বীজ গজিয়ে ওঠে ৷” তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ “তোমরা দেখনা যে, এঁ উদ্ভিদ প্রথমে সবুজ হয়, তারপর হলদে হয় এবং শেষে পূর্ণ সজীবতা লাভ করে থাকে?” তখন সাহাবীগণের কোন একজন বললেন $ “নাবী সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কথাগুলি এমনভাবে বললেন যেন তিনি জঙ্গলেই ছিলেন।” (আহমাদ ৩/৫) কারীমে বলেন $ WWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।