তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৮৫ $ বুরজ ১৩৯ পারা ৩০ লিপিবদ্ধ করেছেন। মুহাম্মাদ ইব্‌ন ইসহাক ইব্‌ন ইয়াসার (রহঃ) তার সিরাত গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ করেছেন। তবে তার বর্ণিত উপস্থাপনা কিছুটা ভিন্নতর । এরপর ইব্‌ন ইসহাক (রহঃ) বর্ণনা করেন যে, বালকটি হত্যা করার পর নাজরানের অধিবাসীরা এ বালকটির ধর্মে দীক্ষিত হতে শুরু করে। সে সময় সেখানে খৃষ্টান ধর্ম প্রচলিত ছিল। নাজরানের অধিবাসীরা সবাই মুসলিম হয়ে গেল এবং ঈসার (আঃ) সত্য দীনে বিশ্বাস স্থাপন করল। এঁ সময় ঈসার (আঃ) ধর্মই ছিল সত্য ধর্ম হিসাবে স্বীকৃত ৷ মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তখনো নাবী হিসাবে পৃথিবীতে আগমন করেননি। কিছুকাল পর তাদের মধ্যে বিদ‘আতের প্রসার ঘটে এবং সত্য দীনের প্রদীপ নির্বাপিত হয়। নাজরানের খৃষ্ট ধর্ম প্রসারের এটাও ছিল একটা কারণ । এক সময় যু নুওয়াস নামক এক ইয়াহুদী একদল সৈন্য নিয়ে সেই খৃষ্টানদের উপর আক্রমণ করে এবং তাদের উপর জয়যুক্ত হয়। সে তখন নাজরানবাসী খৃষ্টানদের বলে ৪ তোমরা ইয়াহুদী ধর্ম গ্রহণ কর, অন্যথায় তোমাদেরকে হত্যা করা হবে। তারা তখন মৃত্যুর শাস্তি গহণ করতে সম্মত হল, কিন্তু ইয়াহুদী ধর্ম গহণ করতে সম্মত হলনা । যুনুওয়াস তখন খন্দক খনন করে ওর মধ্যে কাষ্ঠ ভরে দিল, অতঃপর তাতে আগুন জ্বালিয়ে দিল। তারপর তাদেরকে এ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল এবং অন্যদেরকে সে তরবারীর আঘাতে হত্যা করে। এঁ নরপিশাচ প্রায় বিশ হাজার লোককে হত্যা করল । ১)3৮:১। ,৬৮০০| (| এর মধ্যে আল্লাহ তা'আলা এ ঘটনারই উল্লেখ করেছেন। যু নুওয়াসের নাম ছিল যারআহ এবং তার শাসনামলে তাকে ইউসুফও বলা হত । তার পিতার নাম ছিল বায়ান আসআদ আবী কারীব। সে তুব্বা ছিল। সে মাদীনায় যুদ্ধ করে এবং কা‘বাঘরের উপর গিলাফ উঠায় । ইব্‌ন হিশাম বলেন, তার সাথে দুইজন ইয়াহুদী আলেম ছিলেন। ইয়ামানবাসী তাদের হাতে ইয়াহুদী ধর্মে দীক্ষা গহণ করে। যু নুওয়াস একদিনেই বিশ হাজার মু’মিনকে হত্যা করেছিল। তাদের মধ্যে শুধুমাত্র একজন লোক রক্ষা পেয়েছিলেন যীর নাম ছিল দাউস যু ছা’লাবান। তিনি ঘোড়ায় চড়ে রোমে পালিয়ে যান। তীরও পশ্চাদ্বাবন করা হয়েছিল। কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। তিনি সরাসরি রোমক সম্বাট কায়সারের নিকট WWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।