তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ৮৫ $ বুরজ ১৩৮ পারা ৩০ একটি গাছের গুড়ির সাথে আমাকে শক্ত করে বেধে ফেলুন । অতঃপর আমার তুণ হতে একটি তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় নিম্নের বাক্যটি পাঠ করুন ৪ ৪১৬। 1% ০5 ৷ ৮-০ অর্থাৎ আল্লাহর নামে (এই তীর নিক্ষেপ করছি), যিনি এই বালকের রাব্ব । তাহলে সেই তীর আমার দেহে বিদ্ধ হবে এবং আমি মারা যাব। বাদশাহ তাই করল । তীর বালকের কপালের এক পাশে বিদ্ধ হল। তীরের আঘাতপ্রাপ্ত স্থানে বালকটি তার হাত চাপা দিল ও শাহাদাত বরণ করল । সে শহীদ হওয়ার সাথে সমবেত জনতা বালকটির ধর্মকে সত্য বলে বিশ্বাস করল। সবাই সমবেত কণ্ঠে ধ্বণি তুলল £ঃ আমরা এই বালকের রবের উপর ঈমান আনলাম । এ অবস্থা দেখে বাদশাহর সভাষদবর্গ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং বাদশাহকে বলল ৪ আমরা তো এই বালকের ব্যাপারটা কিছুই বুঝতে পারলামনা, সব মানুষই তার ধর্মে বিশ্বাস স্থাপন করল! আমরা তার ধর্মের প্রসার লাভের আশংকায় তাকে হত্যা করলাম, অথচ হিতে বিপরীত ঘটল । আমরা যা আশংকা করছিলাম তাই ঘটে গেল। সবাই যে মুসলিম হয়ে গেল! এখন কি করা যায়? বাদশাহ তখন তার অনুচরবর্গকে নির্দেশ দিল ৪ প্রতিটি রাস্তার মোড়ে বড় বড় খন্দক খনন কর এবং ওগুলোতে জ্বালানী কাঠ ভর্তি করে আগুন জ্বালিয়ে দাও । যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে এই ধর্মে বিশ্বাসী সকলকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ কর। বাদশাহর এ আদেশ যথাযথভাবে পালিত হল। মুসলিমদের সবাই অসীম ধৈর্যের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলেন। একজন নারী দুধের শিশু কোলে নিয়ে একটি খন্দকের প্রতি ঝুঁকে তাকিয়ে দেখছিলেন । হঠাৎ এ অবলা শিশুর মুখে ভাষা ফুটে উঠল । সে বলল $ মা! কি করছেন? আপনি সত্যের উপর রয়েছেন। সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে অগিকুণ্ডে ঝাপিয়ে পড়ুন । এ হাদীসটি মুসনাদ আহমাদে বর্ণিত হয়েছে সহীহ মুসলিমের শেষ দিকেও এ হাদীসটি বর্ণিত আছে । সুনান নাসাঈতেও কিছুটা সংক্ষেপে এ হাদীস বর্ণনা করা হয়েছে। (আহমাদ ৬/১৬, মুসলিম ৪/২২৯৯) ইমাম মুসলিম (রহঃ) এই হাদীসটি তার গ্রন্থের শেষের দিকে উল্লেখ করেছেন। ইমাম তিরমিযীও (রহঃ) তার তাফসীর গ্রন্থে এই ঘটনাটি WWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।