Contents সূরা ৮৫ ৪ বুরজ ১৩৭ পারা ৩০ করার জন্য দুই টুকরা করে ফেলল । এরপর বাদশাহ বালকটিকে বলল ৪ তুমি সাধকের প্রদর্শিত ধর্মবিশ্বাস পরিত্যাগ কর । বালক অস্বীকৃতি জানাল । বাদশাহ তখন তার কয়েকজন সৈন্যকে নির্দেশ দিল £৪ এ বালককে তোমরা অমুক পাহাড়ের চূড়ার উপর নিয়ে যাও, অতঃপর তাকে সাধকের প্রদর্শিত ধর্ম বিশ্বাস ছেড়ে দিতে বল । যদি মেনে নেয় তাহলে তো ভাল কথা, অন্যথায় তাকে সেখান হতে গড়িয়ে নীচে ফেলে দাও। সৈন্যরা বাদশাহর নির্দেশমত বালকটিকে পর্বত চুড়ায় নিয়ে গেল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল । বালক অস্বীকার করলে তারা তাকে এ পর্বত চূড়া হতে ফেলে দিতে উদ্যত হল। তখন বালক আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করল ৪ হে আল্লাহ! যেভাবেই হোক আপনি আমাকে রক্ষা করুণ! এ প্রার্থনার সাথে সাথেই পাহাড় কেঁপে উঠল এবং এঁ সৈন্যরা গড়িয়ে নীচে পড়ে গেল । বালকটিকে আল্লাহ রক্ষা করলেন। সে তখন আনন্দিত চিত্তে এ যালিম বাদশাহর নিকট পৌছল । বাদশাহ বিস্মিতভাবে তাকে জিজ্ঞেস করল ৪ ব্যাপার কি? আমার সৈন্যরা কোথায়? বালকটি জবাবে বলল ৪ আমার আল্লাহ আমাকে তাদের হাত হতে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। বাদশাহ তখন অন্য কয়েকজন সৈন্যকে ডেকে বলল $ নৌকায় বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে যাও, যদি সে পূর্ব ধর্মে ফিরে না আসে তাহলে তাকে সমুদৃগর্ভে নিক্ষেপ করে এসো । সৈন্যরা বালককে নিয়ে চলল এবং সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে নৌকা হতে ফেলে দিতে উদ্যত হল । বালক সেখানেও মহান আল্লাহর নিকট এ একই প্রার্থনা জানাল । সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল এবং সমস্ত সৈন্য সমুদ্রে নিমজ্জিত হল। বালক নিরাপদে তীরে উঠল । অতঃপর সে বাদশাহর দরবারে হাজির হলে বাদশাহ তাকে জিজ্ঞেস করল ৪ তুমি এখানে কিভাবে এলে, আর আমার সৈন্যদেরই বা খবর কি? বালকটি বলল ৪ আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর কবল হতে রক্ষা করেছেন। হে বাদশাহ! আপনি যতই বুদ্ধি খাটান না কেন, আমাকে হত্যা করতে পারবেননা ৷ তবে হ্যা, আমি যে পদ্ধতি বলি সেভাবে চেষ্টা করলে আমার প্রাণ বেরিয়ে যাবে। বাদশাহ বলল ৪ কি করতে হবে? বালক উত্তরে বলল ৪ সকল মানুষকে একটি মাইদানে সমবেত করুন । তারপর WWw.waytojannah.com
— পৃষ্ঠা ১৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।