Contents সূরা ৮৪ $ ইনশিকাক ১৩০ পারা ৩০ এরপর আল্লাহ তা‘আল৷ স্বীয় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে বলেন ৪ হে নাবী! তুমি কাফিরদেরকে জানিয়ে দাও যে, আল্লাহ তাআলা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তারপর বলেন ৪ সেই শাস্তি থেকে রক্ষা পেয়ে উত্তম পুরস্কারের যোগ্য তারাই যারা ঈমান এনে সৎ কাজ করে। অর্থাৎ যারা মনে প্রাণে দীনের দা‘ওয়াতকে কবূল করেছে এবং সেই অনুযায়ী তাদের কথায় ও কাজে তা প্রতিফলিত করেছে। আল্লাহ তা'আলা বলেন $ ১১৯ ৮% আখিরাতে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান যা কখনও শেষ হবার নয় । ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, উহা কখনও কমিয়ে দেয়া হবেনা । (তাবারী ২৪/৩২৭) মুজাহিদ (রহঃ) এবং যাহহাক (রহঃ) বলেন যে, উহা কখনও পরিমাপ করে দেয়া হবেনা ৷ (তাবারী ২৪/৩২৭) তাদের এ বর্ণনা থেকে জানা যাচ্ছে যে, এই প্রতিদানের কোন শেষ নেই কিংবা কমতিও করা ELA সুরা ইনশিকাক এর তাফসীর সমাপ্ত । WWw.waytojannah.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।