তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৮৩ ঃ মুতাফফিফীন ১১৭ পারা ৩০ অন্য লোকেরা বলেন ৪ এটা সিদরাতুল মুনতাহার কাছে রয়েছে। (তাবারী ২৪/২৯২) প্রকাশ থাকে যে, এ শব্দটি ১% শব্দ হতে গৃহীত হয়েছে। শব্দের অর্থ হল উঁচু। যে জিনিস যত উঁচু এবং বুলন্দ হবে তার প্রশস্ততা এবং প্রসারতাও ততো বেশী হবে। এ কারণেই তার বৈশিষ্ট্য এবং মর্যাদা বুঝানোর জন্য বলা হয়েছে ৪ তোমরা এর বিশেষত্ব সম্পর্কে অবগত নও কি? তারপর বিশেষ জোর দিয়ে বলা হয়েছে ঃ মু’মিনরা যে ইল্লিয়্রীানে থাকবে এটা নিশ্চিত ব্যাপার, কিতাবে তা লিখিত হয়েছে। ইল্লিয়্রীনের কাছে আকাশের সকল বিশিষ্ট মালাইকা গমন করে থাকেন। তারপর বলা হয়েছে যে, কিয়ামাতের দিন এই সৎ আমলকারীরা চিরস্থায়ী নি‘আমাত রয়েছে এমন বাগানসমূহে অবস্থান করবে এবং আল্লাহ্‌ তা'আলার রাহমাতসমূহ তাদের উপর বৃষ্টিধারার মত বর্ষিত হবে। মু'মিন বান্দারা পালংকে বসে থাকবে এবং নিজেদের সাম্রাজ্য ধন-সম্পদ, মর্যাদা ও সম্মান প্রত্যক্ষ করবে। তাদের প্রতি প্রদত্ত আল্লাহ তাআলার এসব নি‘আমাত অফুরন্ত । তারা নিজেদের আরামালয়ে সম্মানিত উচ্চাসনে বসে আল্লাহ তা'আলার দীদার লাভ করে ধন্য হবে। এটা কাফির মুশরিকদের সাথে কৃত আচরণের সম্পূর্ণ বিপরীত ইনল্লিয়্যীনবাসীদের প্রতি সব সময় আল্লাহর দীদারের অনুমতি থাকবে। কেহ তাদের চেহারার প্রতি তাকালে এক দৃষ্টিতেই তাদের পরিতৃপ্ত, আনন্দ, সুখ-স্বাচ্ছন্দ্য, সজীবতা, মর্যাদার অনুভূতি, বৈশিষ্ট্য এবং আরাম আয়েশের পরিচয় পেয়ে যাবে এবং তাদের গৌরবময় মর্যাদা ও সম্মান সম্পর্কে অবহিত হবে এবং অনুধাবন করবে যে, তারা সুখ সাগরে ডুবে আছে। তাদের মধ্যে জান্নাতী শারাব পরিবেশনের পর্ব চলতে থাকবে । &>) হল জান্নাতের এক প্রকারের শারাব। ইব্‌ন আব্বাস (রাঃ), ইব্‌ন মাসউদ (রাঃ), মুজাহিদ (রহঃ), হাসান বাসরী (রহঃ), কাতাদাহ (রহঃ) এবং ইব্ন যায়িদও (রহঃ) অনুরূপ বলেছেন। (তাবারী ২৪/২৯৬) আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) বলেন যে, ৬. 4৬৮ এর অর্থ হচ্ছে ওর মিশ্রণ হবে মিসক বা কন্তুরী। আল্লাহ তা'আলা তাদের জন্য শারাবকে WWw.waytojannah.com

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।