তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৫১ ৪ যারিয়াত ৯৭ পারা ২৬ ‘রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকা অবস্থায় প্রতি রাতে আল্লাহ তা‘আলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বলেন ৪ ‘কোন তাওবাহকারী আছে কি? আমি তার তাওবাহ কবুল করব । কোন ক্ষমা প্রার্থনাকারী আছে কি? আমি তাকে ক্ষমা করে দিব। কোন যাঞ্চাকারী আছে কি? আমি তাকে প্রদান করব ৷’ ফাজর হওয়া পর্যন্ত আল্লাহ তা‘আলা এরূপই বলতে থাকেন’ (ফাতহুল বারী ৩/৩৫, ১১/১৩৩, ১৩/৪৭৩; মুসলিম ১/৫২১, ৫২৩, আবূ দাউদ ২/৭৭, ৫/১০১; তিরমিযী ৯/৪৭১, ইব্ন মাজাহ ১/৪৩৫, নাসাঈ ৪/২৪) অনেক তাফসীরকারক বলেছেন ৪ আল্লাহ তাআলা ইয়াকুব (আঃ) সম্পর্কে খবর দিতে গিয়ে বলেন যে, তিনি তীর পুত্রদেরকে বলেছিলেন ৪ EEE EP আমি আমার রবের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব । (সুরা ইউসুফ, ১২ ৪ ৯৮) এ ব্যাপারে অধিকাংশ তাফসীরকারক বলেন যে, তার এই ক্ষমা প্রার্থনা রাত্রির শেষ প্রহরেই ছিল। এরপর আল্লাহ তাআলা মুত্তাকীদের আর একটি গুণের বর্ণনা দিচ্ছেন যে, তারা মানুষের হকের কথাও ভূলে যাননা । তারা যাকাত আদায় করেন, জনগণের সঙ্গে সদাচরণ করেন, তাদের প্রতি অনুগ্রহ করেন এবং আত্মীয়তার সম্পর্ক যুক্ত রাখেন তাদের ধন-সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক রয়েছে। ইব্‌ন আব্বাস (রাঃ) ও মুজাহিদের (রহঃ) মতে মাহরূম বা বঞ্চিত হল এঁ ব্যক্তি যার ইসলামে কোন অংশ নেই । (তাবারী ২২/৪১৪) অর্থাৎ বাইতুল মালে কোন অংশ নেই, আয়ের কোন উৎস নেই এবং কোন কর্মসংস্থানও নেই । উম্মুল মু’মিনীন আয়িশা সিদ্দীকা (রাঃ) বলেন যে, মাহরূম দ্বারা এ লোকদেরকে বুঝানো হয়েছে যাদের সহজভাবে আয় করার কোন ব্যবস্থা নেই যা দ্বারা তারা উপার্জন করে তাদের জীবন ধারণ করতে পারে। কাতাদাহ (রহঃ) ও কুরতুবী (রহঃ) বলেন ৪ তারা মানুষের কাছে কোন কিছু চেয়ে বেড়ায়না। (তাবারী ২২/৪১৬) যুহরী (রহঃ) অন্য একটি হাদীসে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘এ ব্যক্তি মিসকীন নয় যে দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং দু’ এক গ্রাস খাবার বা দু’ একটি খেজুর যাঞ্চা করে, বরং মিসকীন এ ব্যক্তি যার এ পরিমাণ উপার্জন নেই যা তার প্রয়োজন মিটায় এবং তার এমন অবস্থা প্রকাশ পায়না যে, মানুষ তার অভাবের কথা জানতে পেরে তাকে কিছু দান করে!’ (ফাতহুল বারী ৩/৩৯৯, মুসলিম ২/৭১৯, নাসাঈ ৫/৮৫) WWww.waytojannah.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।