Contents সূরা ৫১ ৪ যারিয়াত ৯৬ পারা ২৬ প্রমুখ বলেন যে, তারা রাতের খুব কম সময়ই নিদ্রায় কাটাতেন। আর যখন ইবাদাতে মনোযোগ দিতেন তখন সকাল হয়ে যেত ৷ (তাবারী ২২/৪০৮, ৪০৯) আবদুল্লাহ ইব্ন সালাম (রাঃ) বলেন, প্রথম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মাদীনায় আগমন করেন তখন জনগণ তাকে দেখার জন্য ভীড় জমায়। তাদের মধ্যে আমিও ছিলাম। আল্লাহর শপথ! তার মুখমন্ডলে আমার দৃষ্টি পড়া মাত্রই আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মে যে, এই জ্যোতির্ময় চেহারা কোন মিথ্যাবাদী লোকের হতে পারেনা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সর্বপ্রথম যে কথা আমার কানে পৌঁছেছিল তা ছিল ৪ ‘হে জনমণ্ডলী! তোমরা (দরিদ্রদেরকে) খাদ্য খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক যুক্ত রেখ, (মানুষকে) সালাম দিতে থাক এবং রাতে সালাত আদায় কর যখন লোকেরা ঘুমিয়ে থাকে। তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে ৷’ (তিরমিযী ৭/১৮৭) আবদুল্লাহ ইব্ন উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ ‘জান্নাতে এমন কক্ষ রয়েছে যার ভিতরের অংশ বাহির হতে এবং বাহিরের অংশ ভিতর হতে দেখা যায়৷’ এ কথা শুনে আবু মুসা আশতআরী (রাঃ) বলেন ঃ ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! এটা কাদের জন্য?’ উত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ ‘তাদের জন্য, যারা নরম কথা বলে, (দরিদ্রদেরকে) খাবার খেতে দেয় এবং রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তারা আল্লাহর ইবাদাতে কাটিয়ে দেয় ৷’ (আহমাদ ২/১৭৩) এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪ Ee ৯ ১৮১0৬, রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। মুজাহিদ (রহঃ) প্ৰমুখ বিজ্ঞজন বলেন যে, এর ভাবার্থ হল ৪ ‘তারা সালাত আদায় করে’ (তাবারী ২২/৪১৩) অন্যান্য তাফসীরকারগণ বলেন, এর অর্থ হচ্ছে ৪ ‘তারা রাতে (ইবাদাতে) দাড়িয়ে থাকে এবং সকাল হলে তারা নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে৷’ যেমন অন্য জায়গায় রয়েছে ৪ ELSA ANE সকালে তারা ক্ষমা প্রার্থনাকারী। (সুরা আলে ইমরান, ৩ ৪ ১৭) এই ক্ষমা প্রার্থনা যদি সালাত আদায় করা অবস্থায় হয় তাহলে তা খুবই ভাল । সহীহ হাদীসসমূহে সাহাবীগণের কয়েকটি রিওয়ায়াত দ্বারা এটা প্রমাণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ WWww.waytojannah.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।