Contents সূরা ৫০ ৪ কা’ফ ৭৯ পারা ২৬ ওর মধ্যে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা ওকে জিজ্ঞেস করবেন ঃ ‘তুমি পূর্ণ হয়েছ কি?’ উত্তরে জাহান্নাম বলবে ৪ ‘যদি আরও কিছু পাপী বাকী থাকে তাহলে তাদেরকেও আমার মধ্যে নিক্ষেপ করুন!’ এ আয়াতের তাফসীরে ইমাম আহমাদ (রহঃ) হতে একটি হাদীস বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ জাহান্নামকে জিজ্ঞেস করা হবে ৪ তুমি পূর্ণ হয়েছ কি? সে উত্তরে বলবে £ আরও কিছু আছে কি? অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা জাহান্নামের মুখে তার পা রাখবেন। তখন জাহান্নাম বলবে ঃ যথেষ্ট হয়েছে! যথেষ্ট হয়েছে! আর জান্নাতে তখনও জায়গা ফাকা থাকবে। তখন আল্লাহ তা‘আলা নতুন মাখলুক সৃষ্টি করে এ জায়গায় তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন । (আহমাদ ৩/২৩৪, মুসলিম ৪/২১৭৮, ২১৮৮) জান্নাত ও জাহান্নামের মধ্যে কথোপকথন সহীহ বুখারীতে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ একবার জান্নাত ও জাহান্নামের মধ্যে কথোপকথন হয়। জাহান্নাম বলে $ ‘আমার কি হল যে, প্রত্যেক অহংকারী ও উদ্ধত ব্যক্তির জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে ৷” আর জান্নাত বলে ৪ ‘আমার অবস্থা এই যে, যারা দুর্বল লোক, যাদেরকে দুনিয়ায় সম্মানিত মনে করা হতনা তারাই আমার মধ্যে প্রবেশ করবে৷’ আল্লাহ তাআলা জান্নাতকে বলেন ৪ ‘তুমি আমার রাহমাত। আমি আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই রাহমাত দান করব ।’ আর জাহার্নামকে তিনি বলবেন $ ‘তুমি আমার শাস্তি । তোমার মাধ্যমে আমি যাকে ইচ্ছা শাস্তি প্রদান করব । তবে হ্যা, তোমরা উভয়েই পূর্ণ হয়ে যাবে৷’ তবে জাহান্নামতো পূর্ণ হবেনা যে পর্যন্ত না আল্লাহ তাআলা স্বীয় পা ওতে রাখবেন। তখন সে বলবে £$ ‘যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে।’ এ সময় ওটা ভরে যাবে এবং ওর সমস্ত প্রান্ত পরস্পর মিলে যাবে। আল্লাহ তাআলা স্বীয় মাখলুকের কারও প্রতি কোন যুল্ম করবেননা । আর জান্নাতে তখনো জায়গা ফাকা থাকবে । তখন আল্লাহ তাআলা নতুন মাখলুক সৃষ্টি করে এ জায়গায় তাদের বাসস্থানের ব্যবস্থা করবেন। (ফাতহুল বারী ৮/৪৬০) মহান আল্লাহ বলেন ৪ নে EES Sl 5 ৩) জান্নাতকে নিকটস্থ করা হবে অর্থাৎ কিয়ামাতের দিন যা দূরে নয়। কেননা যার আগমন নিশ্চিত সেটাকে দূরে মনে করা হয়না । কাতাদাহ (রহঃ), আবূ মালিক (রহঃ) এবং সুদ্দী (রহঃ) বলেন ৪ এর অর্থ হচ্ছে, জান্নাতকে মু’মিনদের খুব কাছে নিয়ে আসা হবে। (তাবারী ২২/৩৬৩) WWwWw.waytojannah.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।