Contents সূরা ৫০ ৪ কা’ফ ৬৮ পারা ২৬ অনল, ক ১৫। আমি কি প্রথমবার = LE IE O° 22 _ Cf ae Wh dN sod Gil .\e পুনঃ সৃষ্টি বিষয়ে তারা he ate ot সন্দেহ পোষণ করছে? he Bl of Ey কুরাইশদেরকে তাদের পূর্ববর্তী জাতিসমূহের ধ্বংসের কারণগুলি জানিয়ে দেয়া হচ্ছে আল্লাহ তা‘আলা মাক্কার কুরাইশ কাফিরদেরকে এ শাস্তি হতে সতর্ক করছেন যা তাদের পূর্বে তাদের মত মিথ্যা প্রতিপন্নকারীদের উপর আপতিত হয়েছিল । যেমন নূহের (আঃ) কাওম, যাদেরকে আল্লাহ তা'আলা পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং আসহাবুর রাস্স, যাদের পূর্ণ ঘটনা সূরা ফুরকানের তাফসীরে বর্ণিত হয়েছে। আর ছামুদ, ‘আদ, ফির‘আউন এবং লূতের (আঃ) সম্প্রদায়, যাদেরকে যমীনে ধ্বসিয়ে দেয়া হয়েছে এবং এ যমীনকে আল্লাহ পঁচা কাদায় পরিণত করেছেন। এসব ছিল তাদের কুফরী, গুদ্ধত্য এবং সত্যের বিরুদ্ধাচরণেরই ফল । আসহাবে আইকাহ দ্বারা শু'আইবের (আঃ) কাওমকে এবং কাওযমু তুব্বা দ্বারা ইয়ামানীদেরকে বুঝানো হয়েছে। সূরা দুখানে তাদের ঘটনাও বর্ণিত হয়েছে এবং সেখানে এর পূর্ণ তাফসীর করা হয়েছে। সুতরাং এখানে পুনরাবৃত্তির কোন প্রয়োজন নেই । অতএব সমস্ত প্রশংসা আল্লাহ তা‘আলারই প্রাপ্য । এসব উম্মাত তাদের রাসূলদেরকে (আঃ) অবিশ্বাস করেছিল। তাই তাদেরকে আল্লাহর শাস্তি দ্বারা ধ্বংস করা হয়েছে। এটা স্মরণ রাখার বিষয় যে, একজন রাসূলকে (আঃ) অস্বীকারকারী যেন সমস্ত রাসূলকেই অস্বীকারকারী । যেমন মহামহিমাৰ্বিত আল্লাহ বলেন ৪ il cs Bs নূহের (আঃ) কাওম রাসূলদেরকে অস্বীকার করে। (সুরা শু‘আরা, ২৬ ৪ ১০৫) অথচ তাদের নিকটতো শুধু নূহই (আঃ) আগমন করেছিলেন। সুতরাং প্রকৃতপক্ষে তারা এমনই ছিল যে, যদি তাদের নিকট সমস্ত রাসূলও আসতেন তবুও তারা সকলকেই অবিশ্বাস করত । তাদের কৃতকর্মের ফল হিসাবে তাদের উপর আল্লাহ তাআলার শাস্তির ওয়াদা পূর্ণ হয়েছে। অতএব মাক্কাবাসী এবং অন্যান্য সম্বোধনকৃত লোকদেরও সাবধান করে দেয়া হচ্ছে যে, এই নাবীকে WWww.waytojannah.com
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।