তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৫০ ৪ কা’ফ ৬১ পারা ২৬ সুরা দুখান, সুরা জাসিয়াহ, সূরা আহকাফ, সূরা কিতাল (মুহাম্মাদ), সুরা ফাতহ এবং সূরা হুজুরাত। তারপর শেষের মুফাসসাল সূরাগুলির মনযিল, যেমন সাহাবীগণ (রাঃ) বলেছেন এবং এটা সূরা কা’'ফ হতেই শুরু হয়েছে যা আমরা বলেছি । সুতরাং আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা । সূরা ‘কাফ’ এর মর্যাদা উমার ইবন খাত্তাব (রাঃ) আবু ওয়াকিদ লাইসীকে (রাঃ) জিজ্ঞেস করেন ৪ ঈদের সালাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কি পড়তেন?’ উত্তরে তিনি বলেন ৪ ‘ঈদের সালাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সুরা কা’ফ এবং সুরা ইকতারাবাত (কামার) পাঠ করতেন’ (আহমাদ ৫/২১৭, মুসলিম ২/৬০৭, আবু দাউদ ১/৬৮৩, নাসাঈ ৩/৭৯, ১৮৩; ইব্‌ন মাজাহ ১/৪০৮) উম্মে হিশাম বিন্ত হারিসাহ (রাঃ) বলেন ৪ ‘দুই বছর অথবা এক বছর ও কয়েক মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের এবং আমাদের একটিই চুল্লী ছিল। আমি সুরা কা’ফ-ওয়াল-কুরআনিল মাজীদ, এই সূরাটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের মুখে শুনে শুনে মুখস্থ করেছিলাম । কেননা প্রত্যেক জুমুআর দিন যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম জনগণের সামনে ভাষণ দেয়ার জন্য মিম্বরের উপর দাড়াতেন তখন এই সূরাটি তিনি তিলাওয়াত করতেন । (মুসলিম ২/৫৯৫, আহমাদ ৬/৪৩৫) ইমাম আবূ দাউদও (রহঃ) এটি বর্ণনা করেছেন। তিনি বলেন, হারিস ইবৃন নুমানের (রহঃ) মেয়ে বলেছেন £ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম প্রতি শুক্রবার খুতবা দেয়ার সময় যে সুরা কাফ তিলাওয়াত করতেন তা শুনে আমি সুরাটি মুখস্ত করেছি। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের এবং আমাদের রান্না করার একই চুল্লি ছিল। (মুসলিম ২/৫৯৫, আবূ দাউদ ১/৬৬০, নাসাঈ ৩/১০৭) মোট কথা, বড় বড় সমাবেশে, যেমন ঈদ ও জুযু‘আয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এই সুরাটি পাঠ করতেন। কেননা এর মধ্যে সৃষ্টির সূচনা, মৃত্যুর পরে পুনজীবিন, আল্লাহ তাআলার সামনে দাড়ানো, হিসাব-নিকাস, জান্নাত-জাহান্নাম, পুরস্কার-শাত্তি, উৎসাহ প্রদান এবং ভীতি প্রদর্শন ইত্যাদির বর্ণনা রয়েছে। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।