Contents মুফাসসাল সূরার শুরু যেসব সূরাকে মুফাস্সাল সূরা বলা হয় ওগুলির মধ্যে সুরা কা’ফই প্রথম । তবে একটি উক্তি এও আছে যে, মুফাস্সাল সূরাগুলি সূরা হুজুরাত হতে শুরু হয়েছে। সর্ব-সাধারণের মধ্যে এটা যে প্রসিদ্ধ হয়ে রয়েছে যে, মুফাস্সাল সূরাগুলি সূরা নাজম (৭৮ নং) হতে শুরু হয় এটা একেবারে ভিত্তিহীন কথা । গ্রহণযোগ্য আলেমদের কেহই এর উক্তিকারী নন। আউস (ইবৃন হুযাইফা) (রহঃ) বলেন ৪ আমি সাহাবীগণকে (রাঃ) জিজ্ঞেস করলাম £ঃ আপনারা কুরআন কারীমকে কিভাবে ভাগ করতেন? তারা উত্তরে বললেন ৪ ‘আমাদের ভাগ করার পদ্ধতি নিম্নরূপ ৪ প্রথম ৩টি সূরার একটি মনযিল, তারপর ৫টি সুরার এক মনযিল, এরপর ৭টি সূরার এক মনযিল, তারপর ৯টি সুরার এক মনযিল, অতঃপর ১১টি সূরার এক মনযিল এবং এরপর ১৩টি সূরার এক মনযিল আর শেষে মুফাসসাল সূরাগুলির এক মনযিল ৷’ (আবূ দাউদ ২/১১৪, ইব্ন মাজাহ ১/৪২৭, আহমাদ ৪/৯) সুতরাং প্রথম ছয় মনযিলে মোট সূরা হচ্ছে আটচল্লিশটি। তারপর মুফাসসালের সমস্ত সূরার একটি মনযিল হল । আর এই মনযিলের প্রথমেই সূরা কা’ফ রয়েছে। নিয়মিতভাবে গণনা নিম্নরূপ ৪ প্রথম মনযিলের তিনটি সুরা হল ঃ সুরা বাকারাহ, সুরা আলে ইমরান এবং সুরা নিসা ৷ দ্বিতীয় মনযিলের পাচটি সুরা হল ঃ সূরা মায়িদাহ, সূরা আনআ'ম, সূরা আ'রাফ, সূরা আনফাল এবং সুরা বারাআাত (তাওবাহ) ৷ তৃতীয় মনযিলের সাতটি সূরা হচ্ছে ৪ সুরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা রা‘দ, সূরা ইবরাহীম, সূরা হিজর এবং সুরা নাহল । চতুর্থ মনযিলের নয়টি সুরা হল ৪ সুরা সুবহান (ইসরা), সূরা নূর এবং সূরা ফুরকান। পঞ্চম মনযিলের এগারটি সুরা হচ্ছে ৪ সূরা শুআ'রা, লাম-মীম-আস্সাজদাহ, সূরা আহযাব, সূরা সাবা, সুরা ফাতির এবং সূরা ইয়াসীন । ষষ্ঠ মনযিলের তেরোটি সূরা হল ঃ সূরা আস-সাফফাত, সূরা সা'দ, সুরা যুমার, সূরা গাফির, সুরা হা-মীম আস সাজদাহ (ফুসসিলাত), সূরা শুরা, সূরা যুখরুফ, WWww.waytojannah.com
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।