তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৪৯ ৪ হুজুরাত ৫৩ পারা ২৬ আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ৪ ‘সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি কে?’ উত্তরে তিনি বলেন ঃ ‘যে সর্বাধিক আল্লাহভীরু (সেই সর্বাধিক মর্যাদাবান ব্যক্তি) ৷” সাহাবীগণ (রাঃ) বললেন ৪ ‘আমরা আপনাকে এটা জিজ্ঞেস করিনি’ তখন তিনি বললেন ৪ ‘তাহলে সর্বাপেক্ষা মর্যাদাবান ছিলেন ইউসুফ (অঃ) তিনি নিজে আল্লাহর নাবী ছিলেন, আল্লাহর নাবীর তিনি পুত্র ছিলেন, তীর দাদাও ছিলেন নাবী এবং তার দাদার পিতাতো ছিলেন ইবরাহীম খলীলুল্লাহ (আঃ) ৷’ তারা পুনরায় বললেন ৪ ‘আমরা আপনাকে এটাও জিজ্ঞেস করিনি ৷’ তিনি বললেন ৪ ‘তাহলে কি তোমরা আমাকে আরাবদের ব্যাপারে জিজ্ঞেস করছ?’ তারা জবাবে বললেন $ হ্যা” তিনি তখন বললেন $ ‘অজ্ঞতার যুগে তোমাদের মধ্যে যারা উত্তম ছিল, ইসলামেও তারাই উত্তম হবে যখন তারা দীনের জ্ঞান লাভ করবে৷’ (ফাতহুল বারী ৮/২১২, ৬/৪৭৭, ৪৮১; নাসাঈ ৬/৩৬৭) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘আল্লাহ তোমাদের আকৃতির দিকে দেখেননা এবং তোমাদের ধন-মালের দিকেও দেখেননা, বরং তিনি দেখেন তোমাদের অন্তরের দিকে ও তোমাদের আমলের দিকে !’ (মুসলিম ৪/১৯৮৭, ইবৃন মাজাহ ২/১৩৮৮) আবদুল্লাহ ইব্‌ন উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মাক্কা বিজয়ের দিন তীর কাসওয়া নামক উদ্ত্রীর উপর সওয়ার হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করেন। তার হাতের ছড়ি দ্বারা তিনি রুকনগুলি স্পর্শ করেন। অতঃপর মাসজিদে উষ্্রীটিকে বসানোর মত জায়গা ছিলনা বলে জনগণ তীকে হাতে হাতে নামিয়ে নেন এবং উক্ত্রীটিকে পাহাড়ের পাদদেশে নিয়ে বসিয়ে দেন। অতঃপর তিনি স্বীয় উক্্রীর উপর সওয়ার হয়ে জনগণের উদ্দেশে ভাষণ দেন যাতে আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করার পর তিনি বলেন ৪ ‘হে লোকসকল! এখন আল্লাহ তা'আলা তোমাদের হতে অজ্ঞতার যুগের উপকরণসমূহ এবং বাপ দাদার নামে গর্ব করার প্রথা দূর করে দিয়েছেন। এখন দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষতো সৎ আমলকারী, আল্লাহভীরু এবং আল্লাহ তা'আলার নিকট উচ্চ মর্যাদার অধিকারী, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ আমলহীন এবং আল্লাহ তা‘আলার দৃষ্টিতে লাঞ্ছিত ও ঘৃণিত’ অতঃপর তিনি ৬ IE le DOL. SS FS 2 SUE Ul YH ই WWww.waytojannah.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।