তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

ontents সূরা ৪৯ ৪ হুজুরাত 8৯ পারা ২৬ অপছন্দ করে।’ আবার প্রশ্ন করা হয় ৪ ‘তার সম্বন্ধে যা আলোচনা করা হয় তা যদি তার মধ্যে বাস্তবে থাকে?’ জবাবে তিনি বলেন $ হ্যা, গীবততো এটাই । আর যদি বাস্তবে এ দোষ তার মধ্যে না থাকে তাহলে ওটাতো অপবাদ ৷’ (আবূ দাউদ ৫/১৯১, মুসলিম ২৫৮৯, তিরমিযী ৬/৬৩) ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মোট কথা, গীবত হারাম বা অবৈধ এবং এর অবৈধতার উপর মুসলিমদের ইজমা রয়েছে। তবে হ্যা, শারীয়াতের যৌক্তিকতায় কারও এ ধরনের কথা আলোচনা করা গীবতের অন্তর্ভুক্ত নয়। যেমন সতর্ককরণ, উপদেশ দান এবং মঙ্গল কামনা করা । মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪ ‘তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাবে?’ অর্থাৎ তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে যেমন ঘৃণা বোধ কর, গীবতকে এর চেয়েও বেশি ঘৃণা করা উচিত ৷ যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘যে কোন কিছু দান করার পর তা ফিরিয়ে নেয় সে এ কুকুরের মত যে বমি করার পর পুনরায় তা ভক্ষণ করে।’ আরও বলেন ঃ$ “খারাপ দৃষ্টান্ত আমাদের জন্য সমীচীন নয়।’ (ফাতহুল বারী ৫/২৭৮) বিদায় হাজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন ৪ ‘তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মান-মর্যাদা তোমাদের উপর এমনই পবিত্র যেমন পবিত্র তোমাদের এই দিনটি, এই মাসটি ও এই শহরটি ৷’ (ফাতহুল বারী ৩/৬৭০, মুসলিম ৩/১৩০৬, তিরমিযী ৮/৪৮১, আহমাদ ১/২৩০) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঃ ‘প্রত্যেক মুসলিমের উপর প্রত্যেক মুসলিমের মাল, মান- সম্মান ও রক্ত হারাম (অর্থাৎ মাল আত্মসাৎ করা, মান-সম্মান হানী করা এবং খুন করা হারাম) মানুষের মন্দ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে তার অন্য মুসলিম ভাইকে ঘৃণা করবে৷’ (আবূ দাউদ ৫/১৯৫, তিরমিযী ৬/৫৪) ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটিকে হাসান গারীব বলেছেন। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, মায়িয (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নিকট এসে বললেন ৪ ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! আমি ব্যভিচার করেছি ৷’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়৷ সাল্লাম তার দিক হতে মুখ ফিরিয়ে নিলেন। এমনকি মায়িয (রাঃ) চারবার এ কথার পুনরাবৃত্তি করলেন। পঞ্চমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।