Contents সূরা ৪৯ ৪ হুজুরাত 8৪৭ পারা ২৬ তোমাদের মধ্যে কি কেহ তার Lh CY ৯ ১} ভ্রাতার মাংস ভক্ষণ /4 2, £ _» 1 2 কলত চাঃ অন্ত ELOISE LE তোমরাতো এটাকে ঘৃণাই মনে |, 9০ 27 9 FA কর। তোমরা আল্লাহকে ভয় | ১9৯৯১৩ ৮ 45! (3 কর। আল্লাহ তাওবাহ EE গ্রহণকারী, পরম দয়ালু। | ০2519 4 6] 1,4; অহেতুক সন্দেহ না করার নির্দেশ আল্লাহ তাআলা স্বীয় মু’মিন বান্দাদেরকে সন্দেহ পোষণ করা হতে, অপবাদ দেয়া হতে, পরিবার পরিজন এবং অপর লোকদের অন্তরে অযথা ভয় সৃষ্টি করা হতে নিষেধ করছেন। তিনি বলছেন যে, অনেক সময় এরূপ ধারণা সম্পূর্ণ পাপের কারণ হয়ে থাকে । সুতরাং মানুষের এ ব্যাপারে সম্পূর্ণরূপে সাবধানতা অবলম্বন করা উচিত । আমীরুল মু'মিনীন উমার ইব্ন খাত্তাব (রাঃ) বলেন ৪ ‘তোমার মুসলিম ভাইয়ের মুখ হতে যে কথা বের হয় তুমি যথা সম্ভব ওটার প্রতি ভাল ধারণাই পোষণ করবে ৷’ (দুররুল মানসুর ৬/৯৯) আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘তোমরা কু-ধারণা হতে বেঁচে থাক, কু-ধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা । তোমরা কারও গোপন তথ্য সন্ধান করনা, একে অপরের দোষ- ক্ৰটি খৌজার চেষ্টা করনা, হিংসা-বিদ্বেষ পোষণ করনা, একে অপরের পশ্চাতে নিন্দা করনা, একে অপরকে ঘৃনা করনা, একে অপর থেকে পৃথক থেকনা এবং হে আল্লাহর বান্দারা! সবাই ভাই ভাই হয়ে যাও ৷’ (মুআত্তা ২/৯০৭, ফাতহুল বারী ১০/৪৯৯) আনাস (রাঃ) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘তোমরা একে অপরের সাথে মতবিরোধ করনা, একে অপরের সাথে মিলা-মিশা পরিত্যাগ করনা, একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ পোষণ করনা, বরং আল্লাহর বান্দারা সবাই মিলে ভাই ভাই হয়ে যাও । কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তার মুসলিম ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথাবার্তা WWww.waytojannah.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।