Contents সূরা ৪৯ ৪ হুজুরাত ৪৩ পারা ২৬ সহীহ হাদীসে এসেছে, আনাস (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘তুমি তোমার ভাইকে সাহায্য কর, সে অত্যাচারী হোক অথবা অত্যাচারিত হোক !’ বর্ণনাকারী আনাস (রাঃ) বললেন ৪ ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! আমি সাহায্য করতে পারি অত্যাচারিতকে, কিন্তু আমি অত্যাচারীকে কিরূপে সাহায্য করতে পারি?’ উত্তরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন £ 'অত্যাচারীকে তুমি অত্যাচার করা হতে বাধা দিবে ও বিরত রাখবে, এটাই হবে তোমার তাকে সাহায্য করা ৷’ (ফাতহুল বারী ৫/১১৮) সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) বলেন, খেজুর গাছের ডাল-পালা নিয়ে আউস ও খাযরাজ গোত্রদ্ধয়ের মধ্যে তর্কা-তর্কি করতে গিয়ে এক সময় হাতাহাতির রূপ নেয়। তাদের মধ্যে মীমাংসা করে দেয়ার জন্য এই আয়াত অবতীর্ণ হয়। (দুররুল মানসুর ৭/৫০০) সুদ্দী (রহঃ) বলেন যে, ইমরান নামক একজন আনসারী ছিলেন। তার স্ত্রীর নাম ছিল উম্মে যায়িদ । তিনি (তার স্ত্রী) তীর পিত্রালয়ে যেতে চান। কিন্তু তার স্বামী বাধা দেন এবং বলেন যে, তার স্ত্রীর পিত্রালয়ের কোন লোক যেন তার বাড়ীতে না আসে । স্ত্রী তখন তার পিত্রালয়ে এ খবর পাঠিয়ে দেন। খবর পেয়ে সেখান হতে লোক এসে উম্মে যায়িদকে বাড়ী হতে বের করে এবং সাথে করে নিয়ে যাবার ইচ্ছা করে। এঁ সময় তার স্বামী বাড়ীতে ছিলেননা । তার লোক তার চাচাতো ভাইদেরকে খবর দেয়। খবর পেয়ে তারা দৌড়ে আসে এবং স্ত্রীর লোক ও স্বামীর লোকদের মধ্যে ঝগড়া বেধে যায় এবং মারামারি ও জুতা ছুঁড়াছুড়িও হয়। তাদের ব্যাপারে এই আয়াত অবতীর্ণ হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উভয়পক্ষের লোকদেরকে ডেকে তাদের মধ্যে সন্ধি করিয়ে দেন। (তাবারী ২২/২৯৪) মহান আল্লাহ বলেন ৪ তোমরা দুই দলের মধ্যে ন্যায়ের সাথে ফাইসালা করবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালবাসেন। আবদুল্লাহ ইবৃন আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ মণি-মুক্তার আসনে উপবিষ্ট থাকবে, এটা হবে তাদের দুনিয়ায় ন্যায়-পরায়ণতার প্রতিদান ৷’ (নাসাঈ ৫৯১৭) এরপর আল্লাহ তাবারাকা ওয়া তা‘আলা বলেন ৪ WWww.waytojannah.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।