তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৪৯ ৪ হুজুরাত ৩৩ পারা ২৬ না করে। এ আয়াতটি আবূ বাকর (রাঃ) ও উমারের (রাঃ) ব্যাপারে অবতীর্ণ হয় বলে বৰ্ণিত আছে। আবু মুলাইকা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ঃ ‘এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে, দুই মহান ব্যক্তি অর্থাৎ আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ) যেন প্রায় ধ্বংসই হয়ে যাচ্ছিলেন, যেহেতু তারা নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সামনে তাদের কণ্ঠস্বর উঁচু করেছিলেন যখন বানী তামীম গোত্রের প্রতিনিধি হাযির হয়েছিলেন। তাদের একজন মুজাশিহ গোত্রের হাবিস ইব্‌ন আকরার (রাঃ) প্রতি সমর্থন করেন এবং অপরজন সমর্থন করেন অন্য একজনের প্রতি ৷ বর্ণনাকারী নাফি’ (রাঃ) এর তীর নাম মনে নেই । তখন আবু বাকর (রাঃ) উমারকে (রাঃ) বলেন ৪ ‘আপনিতো সব সময় আমার বিরোধিতাই করে থাকেন?’ উত্তরে উমার (রাঃ) আবূ বাকরকে (রাঃ) বলেন ৪ ‘আপনার এটা ভুল ধারণা ৷’ এভাবে উভয়ের মধ্যে তর্কের ফলে তাদের কণ্ঠস্বর উঁচু হয়। তখন এই আয়াতটি অবতীর্ণ হয়। আবদুল্লাহ ইব্‌ন যুবাইর (রাঃ) বলেন ৪ ‘এরপর উমার (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের সাথে এত নিযনস্বরে কথা বলতেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয়বার তাকে জিজ্ঞেস করতেন। (ফাতহুল বারী ৮/৪৫৪) ইমাম বুখারী (রহঃ) বর্ণনা করেন, আনাস ইবন মালিক (রাঃ) বলেন যে, সাবিত ইবৃন কায়েসকে (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের মাজলিসে কয়েক দিন পর্যন্ত দেখা যায়নি। একটি লোক বললেন ৪ ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে আমি তার সম্পর্কে খবর এনে দিচ্ছি।’ অতঃপর লোকটি সাবিত ইব্ন কায়েসের (রাঃ) বাড়ী গিয়ে দেখেন যে, তিনি মাথা ঝবুঁকানো অবস্থায় বসে আছেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন ৪ ‘আপনার কি হয়েছে?’ উত্তরে তিনি বললেন $ ‘আমার অবস্থা খুব খারাপ । আমি নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করতাম । আমার আমল বিনষ্ট হয়ে গেছে এবং আমি জাহান্নামী হয়ে গেছি’ লোকটি তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নিকট গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করল। তখন এ লোকটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের মুখ হতে এক অতি বড় সুসংবাদ নিয়ে দ্বিতীয়বার সাবিত ইব্ন কায়েসের (রাঃ) নিকট গমন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম লোকটিকে বলেছিলেন, তুমি সাবিত ইব্‌ন কায়েসের (রাঃ) কাছে গিয়ে বল £ ‘আপনি জাহান্নামী নন, বরং জান্নাতী ৷’ (ফাতহুল বারী ৮/৪৫৪) WWww.waytojannah.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।