তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা ৫৫ £ আর রাহমান ২১৬ পারা ২৭ বেশি করে এবং ওটাকে উত্তম ও চিরস্থায়ী মনে করে, ফার্য কাজগুলি সম্পাদন করে এবং হারাম কাজগুলো হতে দূরে থাকে, কিয়ামাতের দিন তাকে দু'টি জান্নাত দান করা হবে। আবদুল্লাহ ইব্‌ন কায়েস (রাঃ) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘দু'টি জান্নাত রূপার হবে এবং ওর সমস্ত আসবাবপত্র রূপারই হবে। আর দু*টি জান্নাত হবে স্বর্ণ নির্মিত । ওর আসবাবপত্র সবই হবে সোনার এঁ জান্নাতবাসীদের মধ্যে ও আল্লাহর দীদারের (দর্শনের) মধ্যে কোন প্রতিবন্ধকতা থাকবেনা, থাকবে শুধু তার ‘কিবরিয়ার আড়াল’ যা তার চেহারার উপর থাকবে । এটা থাকবে জান্নাতে আদনে ৷’ (ফাতহুল বারী ৮/৪৯১, মুসলিম ১/১৬৩, তিরমিযী ৭/২৩২, নাসাঈ ৪/৪১৯, ইব্‌ন মাজাহ ১/৬৬) এ আয়াতটি সাধারণ, দানব ও মানব উভয়ই এর অন্তর্ভুক্ত এবং এটী এ কথার স্পষ্ট প্রমাণ যে, জিনদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে এবং আল্লাহর ভীতি অন্তরে রাখবে তারাও জান্নাতে যাবে। এ জন্যই এরপরে দানব ও মানবকে সম্বোধন করে বলা হয়েছে ৪ ‘সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?’ এরপর আল্লাহ তা'আলা জান্নাত দুটির গুণাবলী বর্ণনা করছেন যে, উভয় জান্নাতই বহু শাখা-পল্লপব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ । নানা প্রকারের সুস্বাদু ফল সেখানে বিদ্যমান রয়েছে। সুতরাং দানব ও মানবের উচিত নয় যে, তারা তাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করে। ‘আতা আল খুরাসানী (রহঃ) এবং অন্যান্যরা বলেন যে, ৩%। বলা হয় শাখা বা ডালকে। এগুলি বহু সংখ্যক রয়েছে এবং একটি অপরটির সাথে মিলিতভাবে আছে। এ জান্নাতদ্বয়ের মধ্য দিয়ে দু’টি প্রস্ববণ প্রবাহিত হচ্ছে যাতে এঁ উদ্যানগুলির গাছ ও শাখা সজীব ও সতেজ থাকে এবং অধিক ও উন্নত মানের ফল দান করে। তাই মহান আল্লাহ বলেন £ঃ অতএব হে দানব ও মানব! তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে? হাসান বাসরী (রহঃ) বলেন যে, প্রস্ববণ দু'টির একটির নাম তাসনীম এবং অপরটির নাম সালসাবীল। (কুরতুবী ১৭/১৭৮) আতিইয়্যা (রহঃ) বলেন, এ দু'টি প্রস্ববণ পূর্ণভাবে প্রবাহিত রয়েছে। একটি হল স্বচ্ছ ও নির্মল পানির এবং অপরটি হল সুস্বাদু সুরার যাতে নেশা ধরবেনা । (কুরতুবী ১৭/১৭৮) WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।