Contents সূরা ৫৪ ৪ কামার ১৯৪ পারা ২৭ আল্লাহকে ভয় করার ব্যাপারে নাসীহাত এরপর আল্লাহ তা'আলা স্বীয় ইচ্ছা ও আহকাম বিনা বাধায় জারী হওয়ার বৰ্ণনা দিচ্ছেন। তিনি বলেন ৪ +2৮ হে ৪০৮19 0} ৬% ৬ আমি যা নির্ধারণ করেছি তা যেমন হবেই, ঠিক তেমনি যে কাজের আমি ইচ্ছা করি তার জন্য শুধু একবার ‘হও’ বলাই যথেষ্ট হয়ে যায়, দ্বিতীয়বার গুরুত্বের জন্য হুকুম দেয়ার কোনই প্রয়োজন হয়না । চোখের পলক ফেলা মাত্রই এ কাজ আমার চাহিদা অনুযায়ী হয়ে যায় । আল্লাহ তা‘আলা বলেন ৪ +5৫৮৯ ( ১49 আমি ধ্বংস করেছি তোমাদের মত দলগুলোকে, অতএব ওটা হতে উপদেশ গ্রহণকারী কেহ আছে কি? যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ৪ 5 2 CA Toh US OHH LU GG ME S23 তাদের ও তাদের প্রবৃত্তির মাঝে অন্তরাল করা হয়েছে, যেমন পুর্বে করা হয়েছিল তাদের সমপস্থীদের ক্ষেত্রে । (সূরা সাবা, ৩৪ ৪ ৫৪) তারা যা কিছু করেছে সবই তাদের আমলনামায় লিপিবদ্ধ রয়েছে, যা আল্লাহ তা'আলার বিশ্বস্ত মালাইকার হাতে রক্ষিত আছে। ক্ষুদ্র ও বৃহৎ সবকিছুই লিপিবদ্ধ আছে । এমন কিছুই নেই যা লিখতে বাদ পড়ে গেছে। আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলতেন $৪ ‘হে আয়িশা! পাপকে তুচ্ছ মনে করনা, জেনে রেখ যে, আল্লাহর এমন কেহ রয়েছেন যারা সবকিছু লিখে রাখেন’ (আহমাদ ৬/১৫১, নাসাঈ ১২/২৫০ এবং ইব্ন মাজাহ ২/১৪১৭) আল্লাহভীরুদের জন্যই রয়েছে সফল পরিসমাপ্তি এরপর আল্লাহ তা'আলা বলেন £ $5 le 3 ৩ যারা সৎ বং আল্লাহভীরু তারা থাকবে জান্নাতের বাগানে যেখানে নদীসমূহ প্রবাহিত । EYE পাপী ও অপরাধী লোকদের অবস্থার বিপরীত, যারা থাকবে বিপদ ও কষ্টের মধ্যে এবং অধঃমুখে তারা নিক্ষিপ্ত হবে জাহান্নামে । আর তাদের উপর হবে কঠিন শাস্তি ও শাসন গর্জন। পক্ষান্তরে এ সৎ ও আল্লাহভীরুগণ মর্যাদা ও সম্মান, সন্তুষ্টি ও অনুগ্রহ, দান ও ইহসান, সুখ ও শান্তি, নি‘আমাত ও রাহমাত এবং সুন্দর ও মনোরম বাসভবনে অবস্থান করবে। WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।