Contents সূরা ৫৪ ৪ কামার ১৯২ পারা ২৭ ব্যাপারে অবতীর্ণ হয়েছে যারা শেষ যামানায় জন্মলাভ করবে এবং তাকদীরকে অবিশ্বাস করবে !' ‘আতা ইব্ন আবি রাবাহ (রহঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইব্ন আব্বাসের (রাঃ) নিকট গমন করি। এ সময় তিনি যম্যম্ কূপ হতে পানি উঠাচ্ছিলেন। তীর কাপড়ের নিম্নাংশ ভিজে গিয়েছিল । আমি বললাম ৪ তাকদীরের ব্যাপারে সমালোচনা করা হচ্ছে। কেহ এই মাসআলার পক্ষে রয়েছে এবং কেহ বিপক্ষে রয়েছে। তিনি তখন বললেন $ ‘জনগণ এরূপ করছে।’ আমি বললাম ৪ হ্যা, এরূপই হচ্ছে। তখন তিনি বললেন ঃ ‘আল্লাহর শপথ Ee DE 2 EES + }$ এ আয়াতণুলি তাদেৰ সম্পর্কেই অবতীর্ণ হয়েছে। জেনে রেখ যে, এ লোকগুলো হল এই উম্মাতের নিকৃষ্টতম লোক । তারা রোগাক্রান্ত হলে তাদেরকে দেখতে যেওনা এবং তারা মারা গেলে তাদের জানাযায় হাযির হয়োনা ৷ তাদের কেহকেও যদি আমি আমার সামনে দেখতে পাই তাহলে আমার অঙ্গুলি দ্বারা তার চক্ষু উঠিয়ে নিব ৷’ (ইব্ন আবী হাতিম ১৮৭১৫) নাফি’ (রহঃ) হতে বর্ণিত আছে যে, ইব্ন উমাইরের (রাঃ) সিরিয়াবাসী একজন বন্ধু ছিল, যার সাথে তার পত্র আদান প্রদান চলত ৷ তিনি তাকে পত্র লিখেন ৪ আমি শুনতে পেয়েছি যে, তুমি নাকি তাকদীরের ব্যাপারে কিছু বিরূপ মন্তব্য করে থাক। যদি এ কথা সত্য হয় তাহলে আজ হতে তুমি আমার নিকট আর কোন চিঠি লিখনা । আজ হতে তোমার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ৪ ‘আমার উম্মাতের মধ্যে তাকদীরকে অবিশ্বাসকারী লোকের আবির্ভাব ঘটবে ৷’ (আহমাদ ২/৯০, আবূ দাউদ ৫/২০) ইব্ন উমার (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ ‘প্রত্যেক জিনিসই আল্লাহ তা‘আলা কর্তৃক নির্ধারিত পরিমাপে রয়েছে, এমনকি অলসতা ও নির্বুদ্ধিতাও ৷’ (আহমাদ ২/১১০, মুসলিম ৪/২০৪৫) সহীহ হাদীসে রয়েছে ঃ ‘আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা কর এবং অপারগ ও নির্বোধ হয়োনা। যদি কোন বিপদ আপতিত হয় তাহলে বল যে, এটা আল্লাহ কর্তৃকই নির্ধারিত ছিল এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন। আর এ কথা বলনা ৪ যদি এরূপ এরূপ করতাম তাহলে এরূপ হত । কেননা এভাবে ‘যদি’ বলায় শাইতানী আমলের দরজা খুলে যায় ৷’ (মুসলিম ৪/২০৫২) WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।