ontents সূরা ৫৪ ৪ কামার ১৭৩ পারা ২৭ ওহাব আস সুবাই (রহঃ) বলেন, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আমি শেষ যামানার সামান্য কিছু আগে প্রেরিত হয়েছি, যেমন এটি এবং এটির মধ্যে দূরত্ রয়েছে; যেন পূর্বেরটিকে পরেরটি প্রায় ধরেই ফেলবে । আমাশ (রাঃ) যখন এ হাদীসটি বর্ণনা করছিলেন তখন তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল দু’টি একত্র করে দেখালেন । (আহমাদ ৪/৩০৯) আওযায়ী বলেন, ইসমাঈল ইব্ন উবাইদুল্লাহ (রহঃ) বলেছেন যে, আনাস ইব্ন মালিক (রাঃ) ওয়ালিদ ইব্ন আবদিল মালিকের নিকট পৌঁছলে তিনি তাকে কিয়ামাত সম্বলিত হাদীসটি জিজ্ঞেস করেন। তিনি উত্তরে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি ৪ ‘তোমরা ও কিয়ামাত এ দু’টি অঙ্গুলির মত কাছাকাছি ।’ (আহমাদ ৩/২২৩) এর সাক্ষ্য এ হাদীস দ্বারাও হতে পারে, যার মধ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নামগুলির মধ্যে একটি নাম হাশির এসেছে। আর হাশির হলেন তিনি যাকে কিয়ামাতের মাঠে সর্ব প্রথম উপস্থিত করা হবে এবং অন্যান্যদেরকে এর পরে জমায়েত করা হবে । (ফাতহুল বারী ৬/৬৪১) আল্লাহ তা'আলার উক্তি ৪ '। (5%419 চন্দ্র বিদীর্ণ হয়েছে। এটা নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের যুগের ঘটনা । যেমন মুতাওয়াতির হাদীসসমূহে বিশুদ্ধতার সাথে এটা বর্ণিত হয়েছে। এ সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ $৪ আনাস ইবন মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, মাক্কাবাসী নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কাছে মু‘জিযা দেখানোর আবেদন জানায়। ফলে দুই বার চন্দ্র বিদীর্ণ হয়, যার বর্ণনা এই আয়াত দু’টিতে রয়েছে৷’ (আহমাদ ৩/১৬৫, মুসলিম ৪/২১৫৯) আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, মাক্কাবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কাছে মু‘জিযা দেখানোর কথা বললে তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে তাদেরকে দেখিয়ে দেন। সুতরাং তারা হিরার এদিকে এক খণ্ড এবং ওদিকে এক খণ্ড দেখতে পায়৷’ (ফাতহুল বারী ৭/২২১, ৮/৪৮৪; মুসলিম ৪/২১৫৯) যুবাইর ইব্ন মুতইম (রাঃ) হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন যে, তিনি বলেন ৪ 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের যুগে চন্দ্র WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।