তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

ontents সুরা ৫৩ $ নাজম ১৫৬ পারা ২৭ ছোট-বড় সব কিছু আল্লাহর জ্ঞানায়ত্তে, তিনি প্রত্যেকের কাজের প্রতিদান দিবেন আল্লাহ তা‘আলা খবর দিচ্ছেন যে, তিনিই আসমান ও যমীনের মালিক তিনি অভাবমুক্ত, প্রকৃত শাহানশাহ, ন্যায় বিচারক ও সকলের সৃষ্টিকর্তা । সত্য ও ন্যায়পরায়ণ আল্লাহ তা'আলাই বটে তিনি প্রত্যেককেই তার আমলের প্রতিদান প্রদানকারী । সাওয়াবের জন্য ভাল প্রতিদান এবং পাপের কারণে মন্দ শাস্তি তিনিই প্রদান করবেন। সৎ আমলকারীদের ছোট-খাট ক্রটি আল্লাহ মুছে দিবেন তীর নিকট সৎলোক তারাই যারা তার হারামকৃত জিনিস ও অনৈতিক কাজ হতে, বড় বড় পাপ হতে এবং অন্যায় ও অশ্লীল কাজ হতে দূরে থাকে মানুষ হিসাবে তাদের দ্বারা কোন ছোট-খাটো পাপ হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন। যেমন অন্য জায়গায় রয়েছে ৪ ENE 3 ASGEL LKG HSS HE Uj U ILS 52 EEE তোমরা যদি সেই বড় বড় পাপসমূহ হতে বিরত হও যা তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলেই আমি তোমাদের ক্রটি বিচুযুতিগুলি ক্ষমা করে দিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবিষ্ট করাব। (সূরা নিসা, ৪ £ ৩১) আর এখানেও আল্লাহ তাআলা বলেন যে, তিনি 4] বা মানবীয় ছোট-খাটো অপরাধ ক্ষমা করে দিবেন। আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত হাদীসে ইব্‌ন আব্বাস (রাঃ) কর্তৃক %] এর যে তাফসীর করা হয়েছে তার চেয়ে উত্তম তাফসীর আর কিছু হতে পারেনা, যা নিম্নের হাদীসে বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন $ ‘আল্লাহ তাআলা আদম-সন্তানের উপর তার যিনা বা ব্যভিচারের অংশ লিপিবদ্ধ করে রেখেছেন যা সে অবশ্যই পাবে। চোখের যিনা হল দর্শন করা, মুখের যিনা হল কথা বলা, অন্তরের অনুরাগ, আসক্তি ও আকাঙ্ক্ষা জাগে, এখন লজ্জাস্থান ওকে সত্য করে দেখায় অথবা মিথ্যারূপে প্রদর্শন করে’ (ফাতহুল বারী ১১/২৮, মুসলিম ৪/২০৪৬, আহমাদ ২/২৭৬) WWww.waytojannah.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।