Contents সুরা ৫৩ ৪ নাজম ১৪৯ পারা ২৭ ছিল এক ব্যক্তি যে হাজীদের জন্য ছাতু গুলিয়ে বিতরণ করত । (ফাতহুল বারী ৮/৪৭৮) অনুরূপভাবে ৬% শব্দটি ১% শব্দ হতে নেয়া হয়েছে। মাক্কা ও মাদীনার মধ্যস্থলে অবস্থিত ‘নাখলাহ’ নামক স্থানে একটি বৃক্ষ ছিল। কুরাইশরা ওর নাম দেয় উষ্যা। (তাবারী ২২/৫২৩) ওর উপরও গম্বুজ নির্মিত ছিল। ওটাকেও চাদর দ্বারা আবৃত করা হত । কুরাইশরা ওর খুবই সম্মান করত। আবূ সুফিয়ানও (রাঃ) উহুদের যুদ্ধের দিন বলেছিলেন ৪ ‘আমাদের উষ্যা আছে এবং তোমাদের (মুসলিমদের) উষ্যা নেই ।’ এর জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সাহাবীগণকে (রাঃ) বলতে বলেছিলেন $ “আল্লাহ্ আমাদের মাওলা (মাওলানা) এবং তোমাদের কোন মাওলা নেই ৷’ (ফাতহুল বারী ৬/১৮৮) মাক্কা ও মাদীনার মধ্যস্থলে কুদাইদ নামক স্থানের পাশে মুসাল্লাল নামক স্থানে মানাত মূর্তির অবস্থান ছিল। অজ্ঞতার যুগে খুযাআাহ, আউস ও খাযরাজ গোত্র ওর খুব সম্মান করত । এখান হতে ইহরাম বেঁধে তারা কাবার হাজ্জের জন্য যেত ৷ ইমাম বুখারী (রহঃ) আয়িশা (রাঃ) হতে এরূপ বর্ণনা করেছেন। (ফাতহুল বারী ৮/৪৭৯) এ তিনটি মূর্তি ছাড়া আরও বন্থ মুর্তি ছিল আরাবের লোকেরা যেগুলোর পূজা করত । কিন্তু এই তিনটির খুব খ্যাতি ছিল বলে কুরআনে শুধু এই তিনটিরই বর্ণনা দেয়া হয়েছে। সীরাত ইব্ন ইসহাকে রয়েছে যে, আবু তুফায়িল (রহঃ) বলেছেন ঃ কুরাইশ ও বানু কিনানাহ গোত্র উষ্যার পূজারী ছিল যা ছিল নাখলায়। ওর রক্ষক ও মুতাওয়াল্লী ছিল বানু শায়বান গোত্র । ওটা ছিল সালীম গোত্রের শাখা বানু হাশিমের সাথে তাদের ভ্রাতৃত্ব ভাব ছিল । মাক্কা বিজয়ের পর এই মূর্তিটি ভেঙ্গে ফেলার জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম খালিদ ইব্ন ওয়ালীদকে (রাঃ) নাখলায় প্রেরণ করেন যেখানে গাছের উপর উষ্যার মূর্তি স্থাপন করা ছিল। খালিদ (রাঃ) এ গাছটিকে কেটে ফেলেন এবং ওর চারিপাশের স্থাপনাগুলি ভেঙ্গে ফেলেন। অতঃপর খালিদ (রাঃ) ফিরে এসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে এ সংবাদ দেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেন £$ ‘তুমি কিছুই করনি । আবার যাও ৷’ তখন খালিদ (রাঃ) পুনরায় গেলেন। তথাকার রক্ষক ও খাদিমরা কৌশল অবলম্বন করল । তারা খুব চীৎকার করে ‘হে উষ্যা! হে উষ্যা!’ বলে ডাকছিল। খালিদ (রাঃ) তাদের কাছে গিয়ে দেখেন যে, একটি উলঙ্গ নারী রয়েছে, যার চুলগুলো এলোমেলো, আর সে তার মাথার উপর মাটি নিক্ষেপ করছে। খালিদ (রাঃ) WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।