Contents সুরা ৫৩ ৪ নাজম ১৪৩ পারা ২৭ কিয়ামাতের জ্ঞান শুধু আল্লাহর নিকট রয়েছে, তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন যা জরায়ুতে রয়েছে। কেহ জানেনা আগামীকাল সে কী অর্জন করবে এবং কেহ জানেনা কোন্ স্থানে তার মৃত্যু ঘটবে । আল্লাহ সবর্জ্ছধ, সর্ব বিষয়ে অবহিত । (সুরা লুকমান, ৩১ ৪ ৩৪) এরপর তিনি বললেন $ ‘তবে হ্যা, তিনি জিবরাঈলকে (আঃ) তার আসল আকৃতিতে দু’বার দেখেছেন। একবার তিনি দেখেছেন সিদরাতুল মুনতাহায় এবং অন্যবার দেখেছেন মাক্কার ‘আযইয়াদ’ এ ৷ যখন জিবরাঈল (আঃ) আগমন করেন তখন তার ছয়শ’ ডানা দিগন্ত বিস্তৃত হয়ে ছড়িয়ে ছিল ৷’ (তিরমিযী ৯/১৬৭) ইমাম মুসলিম (রহঃ) বলেন, আবূ যার (রাঃ) বলেছেন ৪ আমি রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম, আপনি কি আল্লাহকে দেখেছেন? তিনি বললেন ঃ আমি কিভাবে দেখব, তিনিতো নুর । (মুসলিম ১/১৬১) অন্য বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আমি শুধু একটি আলো দেখতে পেয়েছি। আল্লাহ তা'আলা বলেন ৪ Sl iE Gus Ell is Us SY 017 U6 নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল । সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত বাসোদ্যান। এটা হল এ ঘটনা যখন জিবরাইলকে (আঃ) তার প্রকৃত আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দ্বিতীয়বার দেখতে পেয়েছিলেন, যখন তিনি তাকে সাথে করে মি‘রাজে নিয়ে গিয়েছিলেন। মিরাজের ব্যাপারে ‘সূরা ইসরা’ এর প্রাথমিক আয়াতগুলির তাফসীরে আমরা বিভিন্ন হাদীস বর্ণনা করেছি । অতএব এখানে ওগুলির পুনঃবর্ণনা নিস্প্রয়োজন। ইমাম আহমাদ $8 59১০ ১০ | ধু 877 ১4 সম্পৰ্কে বৰ্ণনা করেছেন যে, ইব্ন মাসউদ (রাঃ) রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হতে বলেছেন £ আমি জিবরাইলকে (আঃ) দেখেছি । তার ছয়শ’তটি পাখা রয়েছে এবং পাখার পালক থেকে বিভিন্ন রংয়ের মুক্তা ও পদ্মরাগ ঝরে পড়ছিল। (আহমাদ ১/৪৬০) এ হাদীসটি উত্তম সনদে বর্ণিত হয়েছে। ইমাম আহমাদ (রহঃ) আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) থেকে অন্যত্র বর্ণনা করেছেন ঃ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম জিবরাইলকে (আঃ) তীর প্রকৃত আকৃতিতে দেখেছিলেন, যার ছয়শ’তটি ডানা ছিল এবং প্রতিটি ডানা দিগন্ত রেখাকে পরিবেষ্টন করে রেখেছিল। প্রতিটি ডানা থেকে এত পরিমান মূল্যবান WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।