তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা ৫৩ ৪ নাজম ১৩৯ পারা ২৭ ff Spt IS SIA G3 Ls 535 8 53 nf 5 U5 55] নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী । যে সামধ্থরশালী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্প্র, যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাস ভাজন । (সূরা তাক্ভীর, ৮১ ৪ ১৯-২১) এখানেও বলা হয়েছে যে, তিনি (জিবরাঈল আঃ) শক্তিশালী, মন্তব্য করেছেন মুজাহিদ (রহঃ), হাসান (রহঃ) এবং ইব্ন যায়িদ (রহঃ) ৷ (তাবারী ২২/৪৯৯, কুরতুবী ১৭/৮৫) আবদুল্লাহ ইব্‌ন উমার (রাঃ) এবং আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘সাদাকাহ ধনী ও সুস্থ-সবলের জন্য হারাম ৷’ (আবূ দাউদ ২/২৮৬, নাসাঈ ৫/৯৯) এখানে ১ শব্দ রয়েছে। মহান আল্লাহ বলেন $ ৩&৬ ‘সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল ৷’ হাসান (রহঃ), মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ) এবং রাবী ইব্‌ন আনাস (রহঃ) বলেন যে, এর অর্থ হচ্ছে জিবরাঈল (আঃ) । (তাবারী ২২/৫০১) এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪ 0 330৬ 7&7 তখন সে উ্ধ্ব দিগন্তে ছিল। ইকরিমাহ (রহঃ) বলেন, যেখান হতে সকাল হয়। মুজাহিদ (রহঃ) বলেন, যেখান থেকে সূর্য উদিত হয় । কাতাদাহ (রহঃ) বলেন যে, যে জায়গা থেকে দিনের শুরু হয়। (তাবারী ১৭/৮৮) ইব্ন যায়িদ (রহঃ) এবং অন্যান্যরাও অনুরূপ বলেছেন। আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা যতবার চেয়েছেন ততবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম জিবরাঈলকে (আঃ) তীর সঠিক আকৃতিতে দেখেছিলেন। তার ছয়শ’টি পালক ছিল। এক একটি পালক বা ডানা এমনই ছিল যে, আকাশের প্রান্তকে পূর্ণ করে ফেলছিল। ওগুলি হতে এত পান্না ও মণি-মুক্তা ঝরে পড়ছিল যে, তার হিসাব একমাত্র আল্লাহই জানেন’ (আহমাদ ১/৩৯৫,৪১২) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম জিবরাঈলকে (আঃ) তার আসল আকৃতিতে দেখার জন্য তার কাছে আবেদন জানান । তখন জিবরাঈল (আঃ) তাকে বলেন ৪ ‘আপনি এ জন্য আল্লাহ তা'আলার নিকট প্রার্থনা করুন৷’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম প্রার্থনা করলে দেখতে পান যে, কি একটা জিনিস পূর্ব দিক হতে উঁচু হয়ে উঠছে এবং ছড়িয়ে পড়ছে। ওটা দেখার সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়েন। WWww.waytojannah.com

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।