তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 17th Part
/ ৭১৬
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৫২ $ তুর ১২৯ পারা ২৭ হওয়ার পর নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নিকট বদরের বন্দীদেরকে মুক্তিপণের মাধ্যমে ছাড়িয়ে নেয়ার জন্য এসেছিলেন। এঁ সময় তিনি মুশরিক ছিলেন। এই আয়াতগুলির শ্রবণই তার ইসলামে প্রবেশের কারণ হয়। এরপর মহান আল্লাহ বলেন ৪ 09540 (20/9 ৩/9ব৷ 1945 8 তারা কি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছে? না, এটাও নয়। বরং তারা জানে যে, স্বয়ং তাদের ও সমস্ত সৃষ্টের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তা'আলা । এটা জানা সত্ত্বেও তারা তাদের অবিশ্বাস হতে বিরত থাকছেনা ৷ মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪ 0922) ১ 91 5 45192 ১০০০ 8| আল্লাহ তা'আলার ভাণ্ডার কি তাদের নিকট রয়েছে, না তারা এ সমুদয়ের নিয়ন্তা? অর্থাৎ দুনিয়ার ব্যবস্থাপনা কি তাদের হাতে আছে, না তারা সমস্ত ভাণ্তারের মালিক? তারাই সারা মাখলুকের রক্ষক? না, প্রকৃত ব্যাপার তা নয়, বরং মালিক ও ব্যবস্থাপক হলেন একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা । তিনি পূর্ণ ক্ষমতাবান তিনি যা ইচ্ছা করেন তাই করে থাকেন । এরপর প্রবল পরাক্রান্ত আল্লাহ বলেন ৪ 4305৭৯০১ 4/০ ৬%) 0! উঁচু আকাশে উঠে যাওয়ার কোন সিঁড়ি তাদের কাছে আছে কি? যদি থেকে থাকে তাহলে তাদের মধ্যে যে ব্যক্তি সেখানে পৌছে কথা শুনে আসে সে তার কথা ও কাজের কোন আসমানী দলীল পেশ করুক! কিন্তু না, তারা কোন দলীল পেশ করতে পারবেনা, তারা কোন সত্য পথের অনুসারী নয় । এটাও তাদের একটা বড় অন্যায় কথা যে, তারা বলে ৪ মালাইকা আল্লাহর কন্যা (নাউযুবিল্লাহ) । এটা কতই না জঘন্য ব্যাপার যে, তারা নিজেদের জন্য যে কন্যাদেরকে অপছন্দ করে তাদেরকেই আবার স্থির করে আল্লাহ তা'আলার জন্য! তারা যখন শুনতে পায় যে, তাদের কন্যা সন্তান জন্মঘহণ করেছে তখন দুঃখে ও লজ্জায় তাদের চেহারা মলিন হয়ে যায়। অথচ এঁ কন্যাদেরকেই তারা সাব্যস্ত করছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য! শুধু তাই নয়, বরং তারা তাদের ইবাদাতও করছে! তাইতো প্রবল পরাক্রান্ত আল্লাহ অত্যন্ত ধমকের সুরে বলছেন ৪ তাহলে কি কন্যা সন্তান তার জন্য এবং পুত্র সন্তান তোমাদের জন্য? অতঃপর মহামহিমান্বিত আল্লাহ স্বীয় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলছেন ৪ হে নাবী! তাহলে কি তুমি তোমার দাওয়াতী কাজের উপর তাদের নিকট পারিশ্রমিক চাচ্ছ যা তাদের উপর ভারী মনে হচ্ছে? না কি অদৃশ্য বিষয়ে WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।