ontents সুরা ৫২ ৪ তুর ১১৭ পারা ২৭ কাতাদাহ (রহঃ) বলেন যে, ১৪৯০ শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ সমুদ্র । মুজাহিদ (রহঃ) এ অর্থটি পছন্দ করেছেন। তিনি বলেন যে, সমুদ্রকে এখনো প্রজ্্বলিত করা হয়নি । তাই এটা এখনো পরিপূর্ণ । যে বিষয়ের উপর এসব শপথ করা হয়েছে সেগুলির বর্ণনা দেয়া হচ্ছে যে, ওটা নিশ্চিত রূপেই আসবে এবং যখন তা এসে পড়বে তখন ওর নিবারণকারী কেহই হবেনা । হাফিয আবূ বাকর ইব্ন আবিদ দুনিয়া (রহঃ) বর্ণনা করেছেন, জাফর ইব্ন যায়িদ আল আবদী (রহঃ) বলেছেন যে, একদা রাতে উমার (রাঃ) শহরের অবস্থা দেখার উদ্দেশে বের হন। একজনের বাড়ীর পাশ দিয়ে গমনকালে তিনি শুনতে পান যে, লোকটি রাতের সালাত আদায় করছেন এবং সূরা তুর পাঠ করছেন। লোকটি যখন পড়তে পড়তে $19 &4) ০১৪ ৩.০১১ ০৮ ১ ৬ পৰ্যন্ত পৌছেন তখন তার মুখ দিয়ে বেরিয়ে পড়ে ৪ ‘কাবার রবের শপথ! এ প্রতিশ্র্গত সত্য ৷’ অতঃপর তিনি স্বীয় গাধার উপর হতে নেমে পড়েন এবং দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়েন। দীর্ঘক্ষণ বসে থাকার পর তিনি বাড়ী ফিরে গেলেন। কিন্তু এই ভীতিপূর্ণ আয়াত তার উপর এমন ক্রিয়াশীল হল যে, দীর্ঘ এক মাস পর্যন্ত রুগ্ন অবস্থায় থাকেন। জনগণ তাকে দেখতে আসত, কিন্তু তিনি কি রোগে ভুগছেন তা তারা জানতে পারতনা ৷ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন। আবু উবায়িদ (রহঃ) ফাযায়িলুল কুরআনের অংশে বর্ণনা করেছেন যে, একদা উমার (রাঃ) ry ৩, 0145 ৩| এই আয়াতগুলি পাঠ করেন। তৎক্ষণাৎ তার হেঁচকী বন্ধ হয়ে যায় এবং এটা তীর অন্তরে এমন ক্রিয়াশীল হয় যে, তিনি রুগ্ন হয়ে পড়েন। বিশ দিন পর্যন্ত জনগণ তাকে দেখতে আসতে থাকে। কিয়ামাত ও বিচার দিবসের বর্ণনা আল্লাহ তা‘আলা বলেন ৪ 19% ৷ ) +4 8% ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, এঁ দিন আকাশ আন্দোলিত হবে। (তাবারী ২২/৪৬২) ইব্ন আব্বাস (রাঃ) আরও বলেন যে, আকাশ ফেটে যাবে মুজাহিদ (রহঃ) বলেন, ঘুরতে শুরু করবে। যাহহাক (রহঃ) এ আয়াতের ব্যাপারে ব্যাখ্যা করেছেন যে, আল্লাহর তা'আলার আদেশে পৃথিবী ঘুরতে থাকবে এবং একে অপরের দিকে ধাবিত হবে। (তাবারী ২২/৪৬২) ইব্ন জারীর এ ব্যাখ্যাকে পছন্দ করেছেন। WWww.waytojannah.com
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।