তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৪ ঃ সাবা ৪৮ পারা ২২ ইবরাহীম খলীলের (আঃ) বংশধর । এসবগুলি ইমাম হাফিয আবূ উমার আবদুল বার নামারী (রহঃ) তার আল মুসাম্মা আল ইনবাহ “আলা যিকূর উসুল আল কাবা’'ইল আল রূওআত নামক কিতাবে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ‘সে আরাবেরই একজন ছিল’ রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের এ কথার অর্থ হল সে ছিল মুল আরাবদের একজন । অর্থাৎ ইবরাহীমের (আঃ) পূর্বেও সে সেখানে ছিল, যার বংশধারা চলে আসছে সাম ইবৃন নুহ থেকে । উপরে উল্লিখিত তৃতীয় মতামত থেকে প্রতীয়মান হয় যে, ইবরাহীমের (আঃ) বংশধর থেকে তার উৎপত্তি। কিন্তু এ বিষয়টি সবার কাছে গ্রহণীয় হয়নি। আল্লাহই এ বিষয়ে ভাল জানেন। তবে সহীহ বুখারীতে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একবার ‘আসলাম’ গোত্রের একদল লোকের পাশ দিয়ে যাওয়ার সময় বলেন ৪ হে ইসমাঈলের বংশধর! তোমরা নিক্ষেপ কর, কারণ তোমাদের পিতা ছিলেন তীরন্দাজ ৷ (ফাতহুল বারী ৬/২৬১) এর দ্বারা জানা যায় যে, সাবার বংশত্রুম ইবরাহীম খলীল (আঃ) পর্যন্ত পৌঁছে যায়। আসলাম আনসারগণেরই একটি গোত্র ছিল । আর আনসারগণের আউস এবং খাযরাজ গোত্রের সবাই ছিলেন গাসসান বংশোদ্ভূত । তারা সবাই ছিলেন ইয়ামানী । সবাই সাবার সন্তান। এরা এঁ সময় মাদীনায় আগমন করে যখন বন্যায় তাদের দেশ ধ্বংস হয়ে গিয়েছিল। একটি দল এখানে এসে বসতি স্থাপন করেছিল এবং আর একটি দল সিরিয়ায় চলে গিয়েছিল । তাদেরকে গাস্সানী বলার কারণ এই যে, এ নামের পানি বিশিষ্ট একটি জায়গায় তারা অবস্থান করেছিল। এ কথাও বলা হয়েছে যে, এ স্থানটি মুশাল্লালের নিকট অবস্থিত । হাসসান ইবন সাবিতের (রাঃ) কবিতায়ও এটা পাওয়া যায়। তিনি তার কবিতায় বলেন ৪ তুমি যদি আমাদের ব্যাপারে জানতে চাও তাহলে জেনে রেখ যে, আমরা হলাম এক অভিজাত বংশধর যাদের সাথে সংযোগ রয়েছে আল আজ্দ গোত্রের এবং আমরা হলাম গাসসান পানির এলাকার লোক । গাসসান ছিল একটা কূপের নাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যে বলেছেন $ সাবার দশ পুত্র ছিল, এর দ্বারা তার উদ্দেশ্য প্রকৃত বা গুরষজাত পুত্র নয়। কেননা তাদের কেহ কেহ দুই দুই বা তিন তিন পুরুষের পরের সন্তানও ছিল, যেমন নসবনামার কিতাবগুলিতে বিদ্যমান রয়েছে। তারা যে সিরিয়া ও ইয়ামানে গিয়ে বসতি স্থাপন করেছিল সেটাও বন্যার পরের কথা । কেহ কেহ্‌ সেখানে থেকে গেল; আবার কেহ কেহ সেখান হতে এদিক ওদিক চলে গেল । WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।