Contents সূরা ৩৪ ঃ সাবা ৪৭ পারা ২২ ছিল। অনেক প্রাচুর্য, ভোগ-বিলাস এবং বড়ই সুখ-শান্তিতে তারা জীবন যাপন করছিল । ফল-ফসল এবং প্রচুর খাদ্যের তারা অধিকারী ছিল। তাদের কাছে আল্লাহর রাসূল এলেন এবং তাদেরকে আল্লাহর নি‘আমাতের কৃতজ্ঞতা প্রকাশ করার উপদেশ দেন। তাদেরকে তিনি আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানান। তাদেরকে আল্লাহর ইবাদাতের কথা বুঝালেন। কিছু দিন তারা দাওয়াত মেনে চলল কিন্তু পরে যখন তারা বিরুদ্ধাচরণ করল, মুখ ফিরিয়ে নিল এবং আল্লাহর আহকামকে উপেক্ষা করল তখন তাদের উপর ভীষণ বন্যা নেমে এলো । সারা দেশ, বাগ-বাগিচা, জমি-জমা ইত্যাদি সব কিছু ধ্বংস হয়ে গেল । এর বিবরণ হল নিম্নরূপ ৪ ইব্ন জারীর (রহঃ) বর্ণনা করেন, ফারওয়াহ ইব্ন মুসাইক আল গুতাফি (রাঃ) বলেন যে, একটি লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সাবা সম্পর্কে জিজ্ঞেস করে যে, সাবা কোন স্ত্রীলোকের নাম না পুরুষ লোকের নাম, নাকি কোন জায়গার নাম? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ তা কোন নারীর নামও ছিলনা এবং কোন এলাকাও ছিলনা, বরং সে একজন পুরুষ লোক ছিল, যার দশটি পুত্র ছিল। এদের মধ্যে ছয়জন ইয়ামানে গিয়ে বসতি স্থাপন করেছিল এবং চারজন ছিল সিরিয়ায় । যে ছয়জন মুযৃহিজ, হিমাইয়ার এবং আনমার । যারা সিরিয়ায় ছিল তাদের নাম ছিল ৪ লাখাম, জুযাম, আ’মিলাহ এবং গাসসান। এক ব্যক্তি জিজ্ঞেস করল ৪ ‘আনমার’ কারা? তিনি বললেন ঃ$ যারা ‘গাসাম’ এবং “বাযিলাহ’। (তাবারী ২০/৩৭৫) ইমাম তিরমিযী (রহঃ) তার সুনান গ্রন্থে বিস্তারিত বর্ণনা করেছেন এবং তিনি এটিকে হাসান গারীব বলেছেন। (তিরমিযী ৯/৮৮) মুহাম্মাদ ইব্ন ইসহাক (রহঃ) বলেন ঃ সাবার পুরা নাম ছিল আবৃদ সাম্স ইব্ন ইয়াশযুব ইব্ন ইয়া’'রুব ইব্ন কাহতান। তাকে সাবা বলার কারণ ছিল এই যে, সে’ই প্রথম আরাব যে নিজ এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছিল। সে’ই শক্ৰদেরকে বন্দী করার প্রথা চালু করেছিল। তাকে ‘আর রইশ’ও বলা হত। কারণ সে’ই প্রথম যুদ্ধলন্ধ মালামাল থেকে তার লোকদেরকে বিতরণ করেছিল। আরাবরা সম্পদকে ‘রিশ’ অথবা 'রিয়াশ’ বলে থাকে। কাহ্তানের ব্যাপারে তিনটি উক্তির উপর মতানৈক্য রয়েছে প্রথম উক্তি হল ৪ তিনি ইরাম ইব্ন সাম ইবন নূহের (আঃ) বংশধর ৷ দ্বিতীয় উক্তি হল ৪ তিনি আবির অর্থাৎ হুদের (আঃ) বংশধর ৷ তৃতীয় উক্তি হল £ তিনি ইসমাঈল ইবৃন WWww.waytojannah.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।