তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৪ ঃ সাবা 80 পারা ২২ ১১। (এই আদেশ করে) তুমি |, 4, 4 YA f পূর্ণ মাপের বর্ম তৈরী কর, By i কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কর EEE EE এবং তোমরা সৎ কাজ কর!’ bs ll; 2 তোমরা যা কিছু কর আমি ওর সম্যক দ্ৰষ্টা es OS sj দাউদের (আঃ) প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ আল্লাহ তা‘আলা এখানে খবর দিচ্ছেন যে, তিনি তার বান্দা ও রাসূল দাউদের (আঃ) উপর পার্থিব ও পারলৌকিক রাহমাত নাযিল করেছিলেন। তাকে তিনি শক্তি সামর্থ্য দিয়েছিলেন এবং আরও একটি মু‘জিযা দান করেছিলেন। এক দিকে দাউদ (আঃ) মিষ্টি সুরে আল্লাহর একাত্মবাদের গান ধরতেন, আর অপর দিকে পাখিদের যারা ভোরে বের হয়ে বিকেলে ফিরে আসত তারাও দাউদের (আঃ) মিষ্টি সুরে আল্লাহর গুণগান শুনে থেমে যেত এবং তার সুরে সুর মিলাতো । তিনি পাখিদের ভাষাও বুঝতেন এবং কথা বলতেন । পাহাড় পর্বত সুরে সুর মিলিয়ে আল্লাহর হামদ ও সানা শুরু করত । একটি সহীহ হাদীসে আছে যে, একদা রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবূ মুসা আশআরীর (রাঃ) কুরআন পাঠ শুনে দাড়িয়ে যান এবং দীর্ঘক্ষণ ধরে শুনতে থাকেন । অতঃপর বলেন ৪ একে দাউদের (আঃ) মিষ্টি সুরের কিছু অংশ দেয়া হয়েছে । (মুসলিম ১/৫৪৬) আবূ উসমান নাহ্‌দী (রাঃ) বলেন ৪ আল্লাহর শপথ! আমি আবু মুসা আশতআরীর (রাঃ) সুরের চেয়ে মিষ্টি সুর কোন বাদ্যযন্ত্রে শুনিনি । (ফাযায়িলুল কুরআন ৭৯) ইব্‌ন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ) এবং অন্যান্যরা বলেন যে, হাবশী ভাষায় 9% শব্দের অর্থ হল $ ‘তাসবীহ পাঠ কর।’ ইব্‌ন আব্বাস (রাঃ), মুজাহিদ (রহঃ) প্রমুখ a এর অর্থ করেছেন আল্লাহর প্রশংসা । (তাবারী ২০/৩৫৭) এ শব্দের মূলের (তা'’য়িব) অর্থ হচ্ছে বার বার বলা বা সাড়া দেয়া । সুতরাং পাখি কিংবা পাহাড়-পর্বতকে বলা হয়েছে যে, তার সাথে তারাও যেন বার বার তা পাঠ করে। WWww.waytojannah.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।