Contents সূরা ৩৮ ৪ সাদ ২৯৫ পারা ২৩ কখনও দেয়া হয়নি তিনি বলেন ৪ Sf Ol 5 pl AAU gS ০)। হে আমার রাব্ব! আমাকে ক্ষমা করুন এবং এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমি ছাড়া আর কেহ না হয়। আপনিতো পরম দাতা । কেহ কেহ এর অর্থ করেছেন £৪ আমার পরেও আর যেন কারও অনুরূপ রাজ্যের প্রার্থনা করার অধিকার না থাকে। আয়াতের ভাবার্থে এটাই প্রতীয়মান হচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের বর্ণিত কয়েকটি হাদীস থেকেও অনুরূপ অর্থ প্রকাশ পায়। ইমাম বুখারী (রহঃ) এ আয়াতের ব্যাখ্যায় তার তাফসীরে বর্ণনা করেন যে, আবু হুরাইরাহ (রাঃ) বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন ৪ এক দুষ্ট জিন গত রাতে আমার উপর বাড়াবাড়ি করেছিল এবং আমার সালাত আদায়ে বাধা দিতে চেয়েছিল। আল্লাহ তা'আলা আমাকে তার উপর ক্ষমতা দান করেছিলেন এবং ইচ্ছা করেছিলাম যে, মাসজিদের স্তম্ভের সাথে তাকে বেঁধে রাখব যাতে সকালে তোমরা তাকে দেখতে পাও। কিন্তু তৎক্ষণাৎ আমার ভাই সুলাইমানের (আঃ) দু‘আর কথা আমার মনে পড়ে গেল । তিনি বলেছিলেন ৪ SY 2 0 SU SL I) ও 4 ০) হে আমার রাবব! আমাকে ক্ষমা করুন এবং এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আমি ছাড়া আর কেহ না হয় । হাদীসের বর্ণনাকারী রাওহ (রাঃ) বলেন যে, এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এ দুষ্ট জিনকে লাঞ্চিত ও অপমানিত করে ছেড়ে দেন। (ফাতহুল বারী ১/৬৬০, মুসলিম ১/৩৮৪, নাসাঈ ৬/৪৪৩) আবু দারদা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন ৪ একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সালাতে দাড়িয়ে গেলেন। এমতাবস্থায় আমরা তাকে বলতে শুনলাম $ ০ 4৬ ১',%। আমি তোমা হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। তারপর তিনি বলেন ৪ 4। 4 | তোমার উপর আমি আল্লাহর লা’নত বর্ষণ করছি। এ কথা তিনি তিনবার বলেন । অতঃপর তিনি এমনভাবে স্বীয় হাত প্রসারিত করেন, যেন কোন জিনিস তিনি ধরতে চাচ্ছেন। তার সালাত আদায় শেষ হলে আমরা বললাম WWww.waytojannah.com
— পৃষ্ঠা ২৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।