তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৮ ৪ সাদ ২৯১ পারা ২৩ নাবুওয়াতের ওয়ারিশ হলেন । মহান আল্লাহ বলেন ৪ 9 8] ১%]। 4 সে ছিল উত্তম বান্দা এবং অতিশয় আল্লাহ অভিমুখী ৷ অর্থাৎ তিনি বড়ই ইবাদাতগুযার ছিলেন এবং খুব বেশী আল্লাহর দিকে ঝুঁকে পড়েছিলেন। S21 LULA ial le ১| সুলাইমানের (আঃ) রাজত্বের আমলে তার সামনে তার ঘোড়াগুলো হাযির করা হয় যেগুলো ছিল খুবই দ্রুতগামী ৷ মুজাহিদ (রহঃ) বর্ণনা করেছেন যে, ওগুলো তিন পায়ের উপর দাড়িয়ে থাকত এবং এক পা উঁচু করে রাখত। আর ওগুলির গতি ছিল খুবই দ্রুত । (তাবারী ২১/১৯২, ১৯৩) সালাফগণেরও অনেকে এরূপ মতামত ব্যক্ত করেছেন। একটি উক্তি এও আছে যে, ওগুলো ছিল উড়ন্ত ঘোড়া, যেগুলোর ংখ্যা ছিল বিশ । ইবরাহীম তাইমী (রহঃ) ঘোড়াগুলোর সংখ্যা বিশ হাজার বলেছেন। এসব ব্যাপারে সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ । সুনান আবূ দাউদে আয়িশা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাবুক অথবা খাইবারের যুদ্ধ হতে ফিরছিলেন। বাড়ীতে প্রবেশ করছেন এমন সময় প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। ফলে ঘরের এক কোণের পর্দা সরে যায়। এঁ জায়গায় আয়িশার (রাঃ) খেলনার পুতুলগুলো রাখা ছিল। ওগুলোর প্রতি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের দৃষ্টি পড়লে তিনি আয়িশাকে (রাঃ) জিজ্ঞেস করলেন ৪ ওগুলো কি? তিনি জবাবে বললেন ৪ ওগুলো আমার পুতুল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দেখতে পান যে, ওগুলোর মধ্যে একটি ঘোড়ার মত কি যেন বানানো রয়েছে যাতে কাপড়ের তৈরী দু'টি ডানাও লাগানো আছে । তিনি জিজ্ঞেস করলেন ৪ এটা কি? উত্তরে আয়িশা (রাঃ) বললেন ৪ এটা ঘোড়া । তিনি আবার জিজ্ঞেস করলেন ঃ কাপড়ের তৈরী ওর উপরে দুই দিকে ও দুটো কি? তিনি জবাব দিলেন ৪ এ দুটো ওর ডানা । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ ঘোড়াও ভাল এবং ডানা দুটিও উত্তম । তখন আয়িশা (রাঃ) বললেন £ঃ আপনি কি শুনেননি যে, সুলাইমানের (আঃ) ডানা বিশিষ্ট ঘোড়া ছিল? এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হেসে উঠলেন । এমনকি তার মাড়ির শেষ দাতটিও দেখা গেল । (আবু দাউদ ৫ /২২৭) eed IG be bb FSF pA CS Cio SO WWww.waytojannah.com

— পৃষ্ঠা ২৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।