তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৮ ৪ সাদ ২৮৫ পারা ২৩ সূরা সাদ এর সাজদাহ প্রসঙ্গ এ আয়াতটি (৩৮ ৪ ২৪) সাজদাহর আয়াত কি-না এ সম্পর্কে বলা হয়েছে যে, এখানে সাজদাহ যরুরী নয়, এটাতো সাজদায়ে শোক্র। ইব্‌ন আব্বাসের (রাঃ) উক্তি এই যে, 2 এর মধ্যে সাজদাহ বাধ্যতামুলক নয়। তিনি বলেন £ তবে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে এতে সাজদাহ করতে দেখেছি। (ফাতহুল বারী ২/৬৪৩, আবু দাউদ ২/১২৩, তিরমিযী ৩/১৭৬, নাসাঈ ৬/৩৪২, আহমাদ ১/৩৫৯) ইমাম তিরমিযী (রহঃ) এটিকে হাসান সহীহ বলেছেন। সুনান নাসাঈতে রয়েছে যে, ইব্‌ন আব্বাস (রাঃ) বলেছেন ৪ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এখানে সাজদাহ করার পর বলেন $ দাউদের (আঃ) জন্য এই সাজদাহ ছিল তাওবাহর এবং আমাদের জন্য এ সাজদাহ হল শোকরের ৷ (নাসাঈ ২/১৫৯) আল আওয়াম (রহঃ) বলেন যে, তিনি মুজাহিদকে (রহঃ) সুরা সাদের সাজদাহ সম্পর্কে জিজ্ঞেস করেন। উত্তরে তিনি বলেন, আমি ইব্‌ন আব্বাসকে (রাঃ) জিজ্ঞেস করেছিলাম £ঃ আপনি কেন সাজদাহ করেন? তখন তিনি এই দলীল পেশ করেছেন যে, মহান আল্লাহ বলেন $ GALLS 5315 3505 95 আর তার (ইবরাহীমের) বংশের মধ্যে দাউদ, সুলাইমান । (সূরা আন‘আম, ৬ ৪ ৮৪) SNES ET AEG BA Ses HSA AD এরা হচ্ছে ওরাই, যাদেরকে আল্লাহ সুপথ প্রদর্শন করেছিলেন । সুতরাং তুমি তাদের পথ অনুসরণ করে চল । (সুরা আন‘আম, ৬ ৪ ৯০) তাহলে বুঝা গেল যে, তাদের অনুসরণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আদিষ্ট ছিলেন। আর এটা স্পষ্টভাবে প্রমাণিত যে, দাউদ (আঃ) সাজদাহ করেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামও এই সাজদাহ করেন । (ফাতহুল বারী ৮/৪০৫) আবু সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একদা মিম্বরের উপর সুরা সাদ পাঠ করেন। সাজদাহর আয়াত পর্যন্ত পৌঁছে তিনি মিম্বর হতে অবতরণ করেন ও সাজদাহ করেন। তীর সাথে অন্যান্য সবাই সাজদাহ করেন। অন্য একদিন মিম্বরের উপর তিনি এই সূরাটি পাঠ WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।