তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৮ ৪ সাদ ২৮০ পারা ২৩ দাউদ (আঃ) ইব্‌ন আব্বাস (রাঃ), সুদ্দী (রহঃ) এবং ইবৃন যায়িদ (রহঃ) বলেন যে, 1১ এও দ্বারা জ্ঞান ও আমল সম্পর্কীয় শক্তি বুঝানো হয়েছে। (তাবারী ২১/১৬৬, ১৬৭) মুজাহিদ (রহঃ) বলেন যে, এখানে আনুগত্যের অর্থ হচ্ছে আল্লাহর বাধ্যতায় শক্তি । দাউদকে (আঃ) ইবাদাতের শক্তি এবং ইসলামের বোধশক্তি দান করা হয়েছিল । কাতাদাহ (রহঃ) বলেন যে, দাউদ (আঃ) রাতের এক তৃতীয়াংশ সময় তাহাজ্জুদ সালাতে কাটিয়ে দিতেন এবং জীবনের অর্ধেক সময় সিয়াম পালন করেছেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমের হাদীসে রয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় সালাত হল দাউদের (আঃ) সালাত এবং সবচেয়ে পছন্দনীয় সিয়াম হল দাউদের (আঃ) সিয়াম । দাউদ (আঃ) অর্ধরাত্রি শুইয়ে থাকতেন এবং এক তৃতীয়াংশ রাত সালাতে কাটিয়ে দিতেন। তারপর এক ষষ্টাংশ রাত আবার ঘুমাতেন। তিনি একদিন সিয়াম পালন করতেন এবং পরদিন সিয়ামহীন অবস্থায় থাকতেন । আর দীনের শত্রুদের সাথে যুদ্ধ করতে গিয়ে কখনও পৃষ্ঠ প্রদর্শন করতেননা । আর সর্বাবস্থায় আল্লাহ তা'আলার দিকে রুজু’ করতেন। (ফাতহুল বারী ৩/২০, মুসলিম ২/৮১৬) ৷ মহান আল্লাহ বলেন ৪ Gray, all 2 2 Ul U2 ৬] আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে, এরা সকাল-সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত । যেমন আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেন ৪ ie “ Fahri Eg 2! He A cz PLP / LE TN FARR al TE হে পবতর্মালা! তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর এবং বিহংগকৃূলকেও । (সূরা সাবা, ৩৪ ৪ ১০) অনুরূপভাবে পক্ষীকুলও তার শব্দ শুনে তার সাথে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে শুরু করত । উড়ন্ত পাখী তার পাশ দিয়ে গমন করত । এঁ সময় তিনি তাওরাত পাঠ করলে তার সাথে পাখীরাও তাওরাত পাঠে নিমগন হয়ে পড়ত এবং উড্ডয়ন বন্ধ করে স্থির হয়ে যেত ৷ আল্লাহ্‌ তাআলার নির্দেশ অনুযায়ী দাউদের (আঃ) সাথে পর্বতমালা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম মাক্কা বিজয়ের দিন চাশতের সময় WWww.waytojannah.com

— পৃষ্ঠা ২৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।