তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা ৩৭ ৪ সাফ্‌আত ২৬৬ পারা ২৩ ৩,4০; ১% ১54 ০) 54) ১৮৩০ আল্লাহ তাআলা সেই সমুদয় বিষয় হতে নিজের পবিত্রতা ঘোষণা করছেন যেগুলো যালিম ও মিথ্যাবাদী মুশরিকরা তার প্রতি আরোপ করে থাকে আল্লাহ তাআলা অতি মহান এবং এমন মর্যাদার অধিকারী যা কখনও নষ্ট হবার নয়। এঁ মিথ্যাবাদী ও মিথ্যারোপকারী মুশরিকদের অপবাদ হতে তিনি সম্পূর্ণরূপে মুক্ত ও পবিত্র । আল্লাহর রাসূলদের (আঃ) প্রতি শান্তি বর্ষিত হোক । কেননা তাদের কথাগুলি এসব দোষ হতে মুক্ত যেসব দোষ মুশরিকদের কথাগুলোর মধ্যে বিদ্যমান রয়েছে। নাবীগণ (আঃ) যেসব কথা বলেন এবং তীরা মহান আল্লাহর সত্তার যে গুণাবলী বর্ণনা করেন সেগুলি সবই সঠিক ও সত্য । আল্লাহর সত্তার জন্যই প্রশংসা শোভনীয় । দুনিয়া ও আখিরাতে শুরুতে ও শেষে প্রশংসা একমাত্র তারই প্রাপ্য । সর্বাবস্থায়ই প্রশংসা প্রাপ্তির যোগ্য শুধুমাত্র তিনিই । তার মহিমা ঘোষণা দ্বারা সর্ব প্রকারের ক্ষতি তার পবিত্র সত্তা হতে দূরে প্রমাণিত হয়। তাহলে এটা অতি আবশ্যকীয় যে, সর্বপ্রকারের পূর্ণতা তার একক সত্তার মধ্যে থাকবে। এটাকেই পরিষ্কার ভাষায় হামদ বা প্রশংসা দ্বারা সাব্যস্ত করা হয়েছে, যাতে ক্ষতিসমূহ না সূচক হয় এবং পূর্ণতা হ্যা সূচক হয়। কুরআনুল হাকীমের বন্ু আয়াতে তাস্বীহ ও হামদের একই সাথে বর্ণনা দেয়া হয়েছে। সাঈদ ইব্‌ন আবী আরুবাহ (রহঃ) বলেন ৪ কাতাদাহ (রহঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ যখন তোমরা আমার উপর সালাম পাঠাবে তখন অন্যান্য নাবীগণের উপরও সালাম পাঠাবে । কেননা তাদেরই মধ্যে আমিও একজন নাবী । (তাবারী ২১/১৩৪) আবু মুহাম্মাদ বাগাবী (রহঃ) তার তাফসীর গ্রন্থে বর্ণনা করেছেন যে, আলী (রাঃ) বলেন ৪ তোমরা যারা কিয়ামাত দিবসে আল্লাহর কাছ থেকে অনেক বড় প্রতিদান পেতে চাও তারা যেন বৈঠকের শেষে নিম্নের আয়াতগুলি পাঠ কর । (বাগাবী ৪/8৪৬) Landy Sail So IG Saf CF Bal 5 CY Sos dd Ld কথা বলা হয়েছে ৪ WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।