Contents সূরা ৩৭ £ সাফ্আত ২৪৬ পারা ২৩ বৰ্ণনা করেন, আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) বলেন যে, ইলিয়াসই ছিলেন ইদরীস (আঃ) ৷ (কুরতুবী ১৫/১১৫) যাহহাকও (রহঃ) এ মতামত পোষণ করতেন। (তাবারী ২১/৯৭) অহাব ইব্ন মুনাবিবহ (রহঃ) বলেন £ তিনি ছিলেন ইলিয়াস ইব্ন ইয়াসীন ইব্ন ফিনহাস ইবনুল ইজার ইব্ন হারূন ইব্ন ইমরান (রহঃ) । (তাবারী ২১/৯৭) আল্লাহ তা‘আলা হাযকীল নাবীর (আঃ) পরে তাকে বানী ইসরাঈলের মধ্যে প্রেরণ করেন। বানী ইসরাঈল এ সময় “বা‘ল’ নামক মূর্তির পূজা করত ৷ ইলিয়াস (আঃ) তাদেরকে আল্লাহর দিকে ডাকেন এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করতে নিষেধ করেন। তাদের বাদশাহ তা কবুল করে নেয়। কিন্তু পরে সে মুরতাদ (ধর্মত্যাগী) হয়ে যায়। অতঃপর তারা সবাই ভ্রান্ত পথেই রয়ে যায় । তাদের কেহই তার উপর ঈমান আনলনা । আল্লাহর নাবী (আঃ) তাদের উপর বদ দু‘আ করেন। ফলে তিন বছর ধরে সেখানে বৃষ্টিপাত বন্ধ তাকে। তখন তারা সবাই ইলিয়াসের (আঃ) কাছে এসে বলে ৪ আপনি দুআ করুন! আমরা শপথ করে বলছি যে, আমাদের উপর বৃষ্টিপাত হলেই আমরা ঈমান আনব । ইলিয়াসের (আঃ) দু‘আর ফলে আল্লাহ তাদের উপর বৃষ্টি বর্ষণ করলেন। কিন্তু এর পরেও তারা অঙ্গীকার ভঙ্গ করে কুফরীর উপরই অটল থেকে গেল । তাদের এ আচরণ দেখে ইলিয়াস (আঃ) আল্লাহর দরবারে প্রার্থনা করলেন যে, তাকে যেন আকাশে উঠিয়ে নেয়া হয়। ইয়াসা ইব্ন আখতুব (আঃ) তীর নিকটই লালিত পালিত হয়েছিলেন। ইলিয়াসের (আঃ) এই দু‘আর পর তাকে নির্দেশ দেয়া হল যে, তিনি যেন অমুক নির্দিষ্ট স্থানে গমন করেন এবং সেখানে যে যানবাহন পাবেন তাতেই আরোহণ করেন। যথাস্থানে পৌঁছে তিনি নুরের একটি ঘোড়া দেখতে পান এবং তাতেই আরোহণ করেন। আল্লাহ তাকেও জ্যোতির্ময় করলেন এবং পাখা প্রদান করলেন । তিনি মালাইকা/ফেরেশতাদের সাথে স্বীয় পাখার উপর ভর করে উড়তে লাগলেন। এভাবে একজন মানুষ আসমানী ও যমিনী মালাকে/ফেরেশতায় পরিণত হন। অহাব ইবন মুনাব্বিহ (রহঃ) আহলে কিতাব হতে এটা বর্ণনা করেছেন। এসব ব্যাপারে সঠিক জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ । মহান আল্লাহ বলেন যে, ইলিয়াস (আঃ) স্বীয় সম্প্রদায়কে বললেন ৪ ৩,4 3 তোমরা কি আল্লাহকে ভয় করনা যে, তীকে ছেড়ে অন্যের উপাসনা কর? ইব্ন আব্বাস (রাঃ) মুজাহিদ (রহঃ), ইকরিমাহ (রহঃ), কাতাদাহ (রহঃ) এবং সুদ্দী (রহঃ) বলেন ৪ ৯ অর্থ হল ‘রাব্ব’। (তাবারী ২১/৯৭) ইকরিমাহ WWwWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।