Contents সূরা ৩৭ ৪ সাফ্আত ২৩১ পারা ২৩ ইবরাহীম (আঃ) মূর্তিগুলো হতে তার কথার কোন জবাব না পেয়ে আবার বললেন £ ৩54০5 'J ॥$4 ৬ তোমাদের হয়েছে কি, কথা বলছনা কেন? আল ফাররাহ (রহঃ) বলেন ৪ ইবরাহীম (আঃ) অতঃপর তাদের নিকটবর্তী হয়ে ডান হাত দ্বারা তাদেরকে আঘাত করেন । কাতাদাহ (রহঃ) ও জাওহারী (রহঃ) বর্ণনা করেছেন যে, ইবরাহীম (আঃ) তখন মুর্তিগুলোকে ভেঙ্গে ফেলার উদ্দেশে অগ্রসর হলেন এবং ডান হাত দ্বারা আঘাত করতে শুরু করেন। (তাবারী ২১/৬৭) কেননা এগুলো ছিল খুব শক্ত । তিনি সবগুলোকে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেললেন। ওর উপরই মন্দ ধারণা জন্মে, যেমন সূরা আম্বিয়ার তাফসীরে বর্ণিত হয়েছে। মূর্তিপূজকরা মেলা হতে ফিরে এসে যখন তাদের মন্দিরে প্রবেশ করল তখন দেখল যে, মূর্তিগুলো ভাঙ্গা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কারও হাত নেই, কারও পা নেই, কারও মাথা নেই এবং কারও কারও পূর্ণ দেহটিই নেই । তারা বিস্মিত হল যে, ব্যাপার কি! মহান আল্লাহর উক্তি ৪ 025 । $6 তখন এঁ লোকগুলো তার দিকে ছুটে এলো। অর্থাৎ বহু চিন্তা-ভাবনা করে, আলাপ আলোচনা করে তারা বুঝল যে, ওটা ইবরাহীমেরই (আঃ) কাজ । তাই তারা দ্রুত গতিতে তীর দিকে ধাবিত হয়েছিল । ইবরাহীম (আঃ) তাদের সকলকে এক সাথে পেয়ে দাওয়াতের কাজ করার বড় সুযোগ লাভ করলেন। তিনি তাদেরকে বললেন ৪ ৩% ৮ ০১% তোমরা নিজেরা যাদেরকে খোদাই করে নির্মাণ কর তাদেরই কি তোমরা পূজা করে থাক? প্রকৃতপক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরী কর সেগুলোকেও। এই আয়াতে ৬ অক্ষরটি সম্ভবতঃ )১% হিসাবে এসেছে এবং এও হতে পারে যে, এটা | এর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা তৈরী করেছ। তবে প্রথমটিই বেশী সুস্পষ্ট । ইমাম বুখারী (রহঃ) ‘কিতাবু আফ‘আলিল ইবাদ’ গ্রন্থে বর্ণনা করেছেন ৪ হুযাইফা (রাঃ) হতে মারফ্’ রূপে বর্ণিত আছে যে, আল্লাহ প্রত্যেক শিল্পী ও তার শিল্পকে সৃষ্টি করেন। অতঃপর তিনি পাঠ করেন ৪ ১৮৯% ৮০ 4405 4), প্রকৃত পক্ষে আল্লাহই সৃষ্টি করেছেন WWww.waytojannah.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।