Contents সূরা ৩৭ ৪ সাফ্আত ২১৮ পারা ২৩ আট হাজার স্বর্ণমুদ্রা মওজুদ ছিল। তাদের একজন ব্যবসায়ের কৌশল ভাল জানত এবং অপরজন ব্যবসা তেমন বুঝতনা । তাই অভিজ্ঞ লোকটি তার সঙ্গীকে বলল যে, সে যেন তার অংশ নিয়ে পৃথক হয়ে যায়। সুতরাং উভয়ে ভিন্ন হয়ে গেল। অতঃপর এঁ অভিজ্ঞ ব্যবসায়ী দেশের বাদশাহর মৃত্যুর পর তার রাজ- প্রাসাদ এক হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে ক্রয় করে নিল এবং তার এঁ সঙ্গীটিকে ডেকে বলল $ দেখতো বন্ধু, আমি কেমন জিনিস ক্রয় করেছি? সঙ্গীটি তার খুব প্রশংসা করল । তারপর সে সেখান হতে বিদায় নিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করল ৪ হে আল্লাহ! আমার এ সঙ্গী লোকটি এক হাজার স্বর্ণমুদ্রায় পার্থিব প্রাসাদ ক্রয় করেছে। আমি আপনার নিকট জান্নাতে একটি ঘরের আবেদন জানাচ্ছি। আমি এক হাজার স্বর্ণমুদ্রা আপনার মিসকীন বান্দাদের মধ্যে দান করে দিচ্ছি। অতঃপর সে এক হাজার স্বর্ণমুদ্রা সাদাকাহ করে দিল। কিছুকাল পর এঁ অভিজ্ঞ লোকটি এক হাজার দীনার (স্বর্ণমুদ্রী) খরচ করে বিয়ে করল । বিয়েতে সে তার এ পুরাতন বন্ধুকে দাওয়াত করে আনলো এবং বলল ৪ বন্ধু! আমি এক হাজার দীনার খরচ করে এঁ সুন্দরী মহিলাটিকে বিয়ে করে ঘরে আনলাম । এবারও সে তার খুব প্রশংসা করল । বাইরে এসে সে মহান আল্লাহর পথে এক হাজার দীনার দান করল এবং তার নিকট প্রার্থনা করল ৪ হে আল্লাহ! আমার এ বন্ধুটি এ পরিমানই টাকা খরচ করে এই দুনিয়ার একটি স্ত্রী লাভ করেছে, আর আমি এর দ্বারা আপনার নিকট আয়তলোচনা হুর কামনা করছি । আরও কিছুকাল পর এ দুনিয়াদার লোকটি এ লোকটিকে ডেকে নিয়ে বলল ৪ বন্ধু! আমি দুই হাজার দীনার খরচ করে দু'টি ফলের বাগান ক্রয় করেছি। দেখতো কেমন হয়েছে? এ লোকটি তার বাগান দু’টি দেখে খুব প্রশংসা করল এবং বাইরে এসে স্বীয় অভ্যাস মত আল্লাহ তাআলার দরবারে আরয করল ৪ হে আল্লাহ! আমার এ বন্ধু দু'হাজার দীনারের বিনিময়ে দু'টি বাগান ক্রয় করেছে। আমি আপনার নিকট জান্নাতে দু'টি বাগানের জন্য আবেদন করছি। আর এই দু'হাজার দীনার আমি আপনার নামে সাদাকাহ করছি। অতঃপর সে দু'হাজার দীনার সাদাকাহ করল। তারপর যখন তাদের দু'জনের মৃত্যু হল তখন এ সাদাকাহ প্রদানকারীকে জারবাতে পৌঁছে দেয়া হল । সেখানে সে এক অতি পরমা সুন্দরী রমণী লাভ করল যার আলোয় যমীন আলোকিত হল এবং দু'টি সুন্দর বাগানও প্রাপ্ত হল । এ ছাড়া আরও এমন বন্ধ নি‘আমাত সে লাভ করল যা আল্লাহ ছাড়া আর কেহই জানেনা । এ সময় তার পার্থিব এ সঙ্গীর কথা মনে পড়ল এবং বলল যে, তার বন্ধুরও WWww.waytojannah.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।