তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৭ ৪ সাফ্‌আত ২০৩ পারা ২৩ প্রতিফল দিবসের বর্ণনা এখানে এ আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে, কিয়ামাত দিবসে কিভাবে কাফিরেরা একে অপরকে দোষারোপ করবে এবং তারা এও স্বীকার করবে যে, পৃথিবীতে তারা অন্যায় করেছে। যখন তারা কিয়ামাতের ভয়াবহতা নিজেদের চোখে দেখতে পাবে তখন মনে মনে অনুতপ্ত হবে। কিন্তু তখনকার অনুশোচনা তাদের জন্য কোন সুখকর বার্তা বয়ে আনবেনা। কিয়ামাত অস্বীকারকারীরা বলবে ৪ CEU ১৯}, ৬ হায়, দুর্ভোগ আমাদের! এটাইতো প্রতিফল দিবস! মু’মিন ও মালাইকা/ফেরেশতারা তাদের লজ্জা আরও বাড়ানোর জন্য বলবেন ৪ 0ST a iS sll fl 204146 হ্যা, এটাই ফাইসালার দিন যা তোমরা অবিশ্বাস করতে অতঃপর মালাইকা/ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ৪ 421919194 (44 15/১৮ মুমিনদের থেকে পৃথক করে ভিন্নভাবে একত্রিত কর যালিম ও তাদের সহচরদেরকে ৷ নুমান ইবৃন বাশীর (রাঃ) বলেন ৪ ‘তাদের সাথীদের’ বলতে এখানে তাদের একই পথ অবলম্বনকারীদের বুঝানো হয়েছে যারা তাদের মতই নিজেদেরকে বিপথে পরিচালিত করেছিল। (তাবারী ২১/২৭) ইব্‌ন আব্বাস (রাঃ), সাঈদ ইব্ন যুবাইর (রহঃ), ইকরিমাহ (রহঃ), মুজাহিদ (রহঃ), সুদ্দী (রহঃ), আবূ সালিহ (রহঃ), আবুল আলীয়াহ (রহঃ) এবং যায়িদ ইব্‌ন আসলামও (রহঃ) অনুরূপ মতামত ব্যক্ত করেছেন। (তাবারী ২১/২৭, ২৮) শারিক (রহঃ) সিমাক (রহঃ) হতে, তিনি নুমান (রাঃ) হতে বর্ণনা করেন ৪ আমি উমারকে (রাঃ) এ আয়াত সম্পর্কে বলতে শুনেছি ৪ তারা হল তাদেরই মত যারা বিপথে চলেছিল। সুতরাং যারা ব্যভিচার করেছে, যারা সুদ খেয়েছে কিংবা সুদের লেন-দেন করেছে, যারা মদ পান করেছে কিংবা মদ পান করিয়েছে তারা সবাই একে অন্যের সাথী । মুজাহিদ (রহঃ) এবং সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন যে, 21950 এর অর্থ হচ্ছে ‘তাদের বন্ধুরা’ ll 03১ 0 (১৪১৯ 535 ৬9 এবং আল্লাহর পরিবর্তে যাদের ইবাদাত করত তাদেরকে। অর্থাৎ আল্লাহর পরিবর্তে তারা যে পীর, দেব-দেবীদের ইবাদাত করত তাদের সবাইকে একই জায়গায় উপস্থিত করা হবে। WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।