তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৬ ৪ ইয়াসীন ১৮৮ পারা ২৩ দিবেন? রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন ঃ হ্যা । আল্লাহ তোমার মৃত্যু ঘটাবেন, অতঃপর তোমাকে জীবন দিবেন এবং এরপর তোমাকে জাহান্নামে প্রবেশ করাবেন। অতঃপর এই সুরার শেষের আয়াতগুলি নাযিল হয়। সাঈদ ইব্ন যুবাইর (রহঃ) থেকে ইব্‌ন জারীর (রহঃ) এটি বর্ণনা করেছেন। (তাবারী ২০/৫৫৪) যা হোক, এ আয়াতগুলি উবাই ইব্‌ন খালফ অথবা আস ইব্ন ওয়াইল, যার ব্যাপারেই অবতীর্ণ হোকনা কেন অথবা উভয়ের জন্য অবতীর্ণ হলেও এ আয়াতগুলি সাধারণভাবেই অবতীর্ণ হয়েছে। যে কেহ পুনরুথ্থানকে অস্বীকারকারী হবে তার জন্যই এটা জবাব হবে। LS os dlls 4 ৩.১ {91 এ লোকগুলোর নিজেদের সৃষ্টির সূচনার প্রতি চিন্তা করা উচিত যে, তাদেরকে এক ঘৃণ্য ও তুচ্ছ শুক্রবিন্দু হতে সৃষ্টি করা হয়েছে। এর পূর্বে তাদের কোন অস্তিতুই ছিলনা । এর পরেও মহামহিমান্বিত আল্লাহর অসীম ক্ষমতাকে অস্বীকার করার কি অর্থ হতে পারে? মহান আল্লাহ এ বিষয়টিকে আরও বহু আয়াতে বর্ণনা করেছেন। যেমন এক জায়গায় তিনি বলেন ৪ id Aor 1 প্র w b) 2° ‘ৰঙ SS 13 BS LES ong se 2 SE S| আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি? অতঃপর আমি তা স্থাপন করেছি নিরাপদ আধারে । (সূরা মুরসালাত, ৭৭ ৪ ২০-২১) অন্য এক জায়গায় বলেন ৪ cfs op GY CES LC) আমিতো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু হতে । (সূরা ইনসান, ৭৬ ৪ ২) বিশর ইব্‌ন জাহহাশ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম স্বীয় হন্তে থুথু ফেলেন । অতঃপর তিনি তাতে অঙ্গুলী রেখে বলেন, আল্লাহ তা'আলা বলেন ৪ হে আদম সন্তান! তোমরা কি আমাকে অপারগ ও শক্তিহীন করতে পার? আমি তোমাদেরকে এরূপ (থুথুর মত তুচ্ছ) জিনিস হতে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে এরূপ আকৃতিতে গঠন করেছি। তারপর তোমরা ভূ-পৃষ্ঠটে চলাফিরা করতে শুরু করেছ এবং ধন-সম্পদ জমা করতে ও দরিদ্রদেরকে সাহায্যদানে বিরত থাকছ। অতঃপর প্রাণ যখন কণ্ঠাগত হয়েছে তখন বলতে শুরু করেছ £ঃ এখন আমি আমার সম্পদ আল্লাহর পথে সাদাকাহ করতে চাই । কিন্তু সাদাকাহ করার ব্যাপারে অনেক দেরী হয়ে WWww.waytojannah.com

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।