তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৬ ৪ ইয়াসীন ১৫৫ পারা ২৩ তোমরাতো আমাদের মতই মানুষ। (সুরা ইবরাহীম, ১৪ ৪ ১০) এটা লক্ষ্যণীয় বিষয় যে, কাফিরেরা সবর্দা এ উক্তিটি রাসূলদের ব্যাপারেই করত । যদি এ তিনজন রাসূল হাওয়ারীদের মধ্য হতেই হতেন তাহলে তারা স্বতন্ত্রভাবে রিসালাতের দাবী কেন করবেন? আর এ এন্টিওকবাসীরা তাদের বিরুদ্ধে অভিযোগ কেনইবা করবে? কারণ এঁ এন্টিওকবাসীদের নিকট যখন ঈসার (আঃ) দূত গিয়েছিলেন তখন এঁ গ্রামের সমস্ত লোকেরা তার উপর ঈমান এনেছিল । এমনকি ওটাই ছিল প্রথম গ্রাম, যার সমস্ত অধিবাসীই ঈসার (আঃ) উপর ঈমান এনেছিল। এ জন্যই খৃষ্টানদের যে চারটি শহরকে মুকাদ্দাস বা পবিত্র বলা হয়, ওগুলির মধ্যে এটিও একটি । তারা বাইতুল মুকাদ্দাসকে ইবাদাতের শহর এ জন্যই বলে যে, ওটা ঈসার (আঃ) শহর । আর এন্টিওককে মর্যাদা সম্পন্ন শহর বলার কারণ এই যে, সর্বপ্রথম সেখানকার লোকই ঈসার (আঃ) উপর ঈমান এনেছিল। আলেকজান্দ্রিয়ার মর্যাদার কারণ এই যে, এখানে তারা তাদের মাযহাবী পত্রধারীদের বচনের উপর ইজমা’ করেছে। আর রোমের মর্যাদার কারণ হচ্ছে এই যে, কনষ্টান্টানটাইন বাদশাহর শহর এটাই এবং সে’ই তাদের ধর্মের সাহায্য করেছিল । অতঃপর যখন কনষ্টান্টানটাইন শহরের পত্তন হয় তখন খৃষ্টান পাদ্রীরা রোম হতে এসে ওখানেই বসতি স্থাপন করে। সাঈদ ইব্ন বিতরীক প্রমুখ খৃষ্টান এতিহাসিকদের ইতিহাসসমূহে এসব ঘটনা উল্লিখিত হয়েছে। মুসলিম এতিহাসিকগণও এটাই লিখেছেন। সুতরাং এটা স্বীকার করলে ব্যাপারটি এমন হয় যে, এন্টিওকবাসীরা ঈসার (আঃ) দূতদের কথা মেনে নিয়েছিল। অথচ এখানে আল্লাহ হতে বর্ণিত হয়েছে যে, তারা রাসূলদেরকে মানেনি এবং তাদের উপর আল্লাহর আযাব এসেছিল এবং তাদেরকে ছিন্নভিন্ন করে দেয়া হয়েছিল । সুতরাং এটা প্রমাণিত হল যে, এটা অন্য ঘটনা এবং এ তিনজন রাসূল স্বতন্ত্র রাসূল ছিলেন। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। তৃতীয়তঃ এন্টিওকবাসীদের ঘটনা, যা ঈসার (আঃ) হাওয়ারীদের সাথে ঘটেছিল ওটা হল তাওরাত অবতীর্ণ হওয়ার পরের ঘটনা । আর আবু সাঈদ খুদরী (রাঃ) ও পূর্বযুগীয় বিজ্ঞজনদের একটি জামা‘আত হতে বর্ণিত আছে যে, তাওরাত অবতীর্ণ হওয়ার পরে কোন বস্তিকে আল্লাহ তা'আলা আসমানী আযাব দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস করেননি। বরং মু’মিনদেরকে কাফিরদের সাথে যুদ্ধ করার নির্দেশ দিয়ে কাফিরদের মাথা নীচু করেছেন। নিম্নের আয়াতের তাফসীরে তারা এ কথা উল্লেখ করেছেন ৪ WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।