তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 16th Part
/ ৮৩৪
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৩৬ ৪ ইয়াসীন ১৫৪ পারা ২৩ হিদায়াতের জন্য কতইনা আকাংখী ছিলেন। IG ES GG LL nt Lp 0x pr wf SE Gf এরপর এঁ লোকদের উপর আল্লাহর যে গযব নাযিল হয় এবং যে গযবে তারা ধ্বংস হয়ে যায় তারই বর্ণনা দেয়া হচ্ছে। যেহেতু তারা আল্লাহর রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং আল্লাহর প্রিয় বান্দাকে হত্যা করেছিল, সেই হেতু তাদের উপর আল্লাহর আযাব আপতিত হয় এবং তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। কিন্তু তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তা'আলা না আকাশ হতে কোন সেনাবাহিনী প্রেরণ করেন, আর না প্রেরণের কোন প্রয়োজন ছিল। তার জন্যতো শুধু হুকুম দেয়াই যথেষ্ট । তাদের উপর মালাইকা/ফেরেশতামণ্ডলী অবতীর্ণ করা হয়নি । বরং কোন অবকাশ ছাড়াই তাদেরকে আযাবে গ্রেফতার করা হয় । জিবরাঈল (আঃ) আগমন করেন এবং তাদের শহর এন্টিওকবাসীর দরযার চৌকাঠ ধরে এমন জোরে এক শব্দ করেন যে, তাদের কলিজা ফেটে চর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং তাদের রূহ বেরিয়ে পড়ে ৷ (তাবারী ২০/৫১০, ৫১১) কাতাদাহ (রহঃ) এবং অন্যান্যদের হতে বর্ণিত আছে যে, তাদের কাছে যে তিনজন রাসূল এসেছিলেন তীরা ঈসার (আঃ) প্রেরিত দূত ছিলেন। কিন্তু এ বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ হতে চিন্তা-ভাবনার অবকাশ রয়েছে। প্রথমতঃ জানা যাচ্ছে যে, তারা স্বতন্ত্র রাসূল ছিলেন। ঘোষিত হচ্ছে ঃ 8 85 wf ১] যখন আমি তাদের নিকট পাঠিয়েছিলাম দুইজন রাসূল, কিন্তু তারা তাদেরকে মিথ্যাবাদী বলল । তখন আমি তাদেরকে শক্তিশালী করেছিলাম তৃতীয় একজন দ্বারা । তারপর এ তিনজন রাসূল এন্টিওকবাসীকে বলেন ৪ ৩০:৯ 531 5 নিশ্চয়ই আমরা তোমাদের নিকট প্রেরিত হয়েছি। যদি এ তিনজন ঈসার (আঃ) সাহায্যকারীদের মধ্য হতে তার পক্ষ হতে প্রেরিত হতেন তাহলে তারা এরূপ কথা বলতেননা, বরং অন্য বাক্য বলতেন, যার দ্বারা এটা জানা যেত যে, তীরা ঈসার (আঃ) দূত। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সর্বাধিক সঠিক জ্ঞানের অধিকারী । দ্বিতীয়তঃ তারা যে ঈসার (আঃ) প্রেরিত দূত ছিলেননা তার আর একটি ইঙ্গিত এই যে, তাদের কথার জবাবে এন্টিওকবাসীরা বলে ৪ WWwWw.waytojannah.com

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।